বৃহস্পতিবার | ২৩ এপ্রিল ২০২৬

ভোটদানে চমক বঙ্গে, দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়ল প্রায় ৭৯ শতাংশ

 ভোটদানে চমক বঙ্গে, দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়ল প্রায় ৭৯ শতাংশ

কলকাতা, ২৩ এপ্রিল- ভোটদানে নতুন নজির তৈরি করল বাংলা।  বিকেল ৩টে পর্যন্ত রাজ্যে সার্বিক ভোটের হার ৭৮.৭৭ শতাংশ। সবথেকে বেশি দক্ষিণ দিনাজপুরে ভোট পড়েছে ৮১ শতাংশ।। কালিম্পঙে ভোট পড়েছে ৭৪ শতাংশ। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অনুব্রত মন্ডল বলেন, ‘এবার ২৩০ আসন পাবে তৃণমূল। বীরভূমের সব আসন তৃণমূলের দখলে থাকবে। মমতা-বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেমন চেয়েছিলেন, তেমনই শান্তিপূর্ণ ভোট চলছে।’

দুপুর দুটো পর্যন্ত ৭০০ অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। মূলত ইভিএমে গোলযোগ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তৃণমূলের। বার্নপুরে অগ্নিমিত্রা পলের গাড়িতে হামলা। হীরাপুর থানায় অভিযোগ দায়ের করেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী। ফালাকাটার তৃণমূল প্রার্থী সুভাষচন্দ্র রায় বলেন, ‘আবহাওয়া অনুকুল। এবার ভোটে বিপুল ভোটে জিতব। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে ফালাকাটায়।’

বহরমপুরে ভোট পড়েছে ৭৭.৮৭ শতাংশ। ওই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। নন্দীগ্রামে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৮১.৩ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে কালিম্পঙে, ৭৪.০৭ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *