সোমবার | ০৯ নভেম্বর ২০২৬

হালদার বাড়ির তারা মায়ের পুজো

 হালদার বাড়ির তারা মায়ের পুজো

পায়ে পায়ে ২৪ বছর অতিক্রান্ত করে ফেলল কেষ্টপুরের হালদার বাড়ির তারা মায়ের পুজো। তারাপীঠের মায়ের আদলে গঠিত স্বর্ণোজ্জ্বল রৌপ্য মূর্তি, আগের রূপ ছিল মৃন্ময়ী। তারাপীঠ থেকে মাটির মূর্তি এনেই পুজোর সূত্রপাত হয়েছিল শ্রীমতি ভারতী হালদারের হাত ধরে। তার পর থেকেই বছর বছর কালীপুজোর দিন অমাবস্যা তিথি মেনেই তারা মায়ের পুজো হয়ে আসছে। ক্রমেই পারিবারিক গণ্ডি পেরিয়ে তা বর্তমানে বহুল প্রচারিত। পুজোর অঞ্জলি দিতে বহু মানুষ দূর থেকে আসেন। পুজোর পুরোভাগে দায়িত্ব এখনও সামলান ভারতীদেবী। মায়ের ভোগে থাকে পাঁচ রকম ভাজা, লুচি, খিচুড়ি, পোলাও, আলুরদম, পায়েস, চাটনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *