রবিবার | ০৩ মে ২০২৬

Tags : tripura

ত্রিপুরা খবর

আলু ও পেঁয়াজ চাষে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার: কৃষিমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকার আলু চাষে এতটাই গুরুত্ব দিয়েছে যে আগামী ২০৩০ সালে রাজ্যের মানুষের চাহিদার জন্য আলু বাইরে থেকে আমদানি হবে না।আলু পেঁয়াজ সহ কৃষিতে উৎপাদনের মাত্রা বৃদ্ধি করে ভারতবর্ষকে বিশ্বের শস্যভান্ডার করতে কাজ করছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার মোহনপুর কৃষি দপ্তর প্রাঙ্গনে কৃষি বিজ্ঞান কেন্দ্র ধলাই ও রাজ্য সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে আলুর […]readmore

ত্রিপুরা খবর

সুশাসনে টেন্ডার ছাড়াই মদের লাইসেন্স নবীকরণে গুঞ্জন!!

অনলাইন প্রতিনিধি :-এক্সাইজ দপ্তরে টেন্ডারবিহীন মদের লাইসেন্স নবীকরণ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় রাজ্যের এক্সাইজ দপ্তরকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে প্রশাসনিক অস্বচ্ছতা ও সম্ভাব্য দুর্নীতির অভিযোগে। ২০২০-২০২১ অর্থ বছরের পর রাজ্যের কোথাও বিলাতি মদের দোকানের জন্য সরকারী দরপত্র আহ্বান করা হয়নি। নিয়ম অনুযায়ী প্রতিটি আর্থিক বছরে বিলাতি মদ বিক্রেতা দোকানের লাইসেন্স নবীকরণ বা […]readmore

খেলা ত্রিপুরা খবর দেশ

দিল্লীতে ইন্টার জোন্যাল ক্যারাটে,১ম দিনেই চমক বিরাজের!!

অনলাইন প্রতিনিধি :-দিল্লীতে আয়োজিত কিও অল ইন্ডিয়া ইন্টার জোন্যাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে উত্তর-পূর্বাঞ্চলের হয়ে রাজ্যের বিরাজ বণিক বড়সড় সাফল্য পেলো।নিউদিল্লীর তালকোটরা ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় আজ প্রথম দিনে সাব-জুনিয়র বিভাগে ৮ বছর বয়স গ্রুপে ২০ কেজিতে বিরাজ বণিক দুর্দান্ত লড়াই করে কুমিতে অর্থাৎ ফাইটিং ইভেন্টে রৌপ্য এবং কাতা তথা আর্টিস্টিক ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভ করেন। […]readmore

ত্রিপুরা খবর স্বাস্থ্য

এইডসমুক্ত সমাজ গঠনের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-এইডসমুক্ত সমাজ গঠনে সমাজের সকল শ্রেণীর মানুষকে বিশেষ ভূমিকা নিতে হবে। এইডসের ভয়াবহতা সম্পর্কে স্কুলস্তর থেকেই ছাত্রছাত্রীদের সচেতন করে তুলতে হবে। পাশাপাশি সমাজকে সচেতন করে তুলতে সামাজিক সংস্থা, ক্লাব, বিভিন্ন সংগঠনকে ভূমিকা নিতে হবে।এইডসমুক্ত ও নেশামুক্ত সমাজ গঠন করা শুধু সরকার বা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। সোমবার মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে […]readmore

ত্রিপুরা খবর

কালিখাসা উৎপাদনে আজ নতুন পথ দেখাচ্ছে একদা সন্ত্রাসদীর্ণ বনকুল!!

অনলাইন প্রতিনিধি :-দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার বনকুল। একসময় যার নাম উচ্চারিত হতো আতঙ্কের সমার্থক হিসাবে। বৈরীদের দাপটে অস্থির হয়ে উঠেছিল গোটা জনজীবন। দুপুরের পরই শুনশান হয়ে যেতো গ্রামগুলো। রাস্তাঘাট থাকতো জনমানবহীন। একপ্রকার গৃহবন্দি অবস্থা জাতি-উপজাতির সাধারণ মানুষের। ১৯৮০-র রক্তক্ষয়ী দাঙ্গা ও নব্বইয়ের দশকের অপহরণ, খুনের অন্ধকার সময় বনকুলের অর্থনীতিকে থামিয়ে দিয়েছিল দীর্ঘদিনের জন্য।বাঘমারা, চালিতা বনকুল, […]readmore

গুরুত্ব পূর্ন সংবাদ ত্রিপুরা খবর

এসআইআর সব রাজ্যেই হবে,ত্রিপুরাতেও প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে, জানালেন রতন!!

অনলাইন প্রতিনিধি :-স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধনী প্রক্রিয়া নিয়ে এখন সরগরম জাতীয় রাজনীতি। বিশেষ করে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে শাসকদল তৃণমূলের সাথে জাতীয় নির্বাচন কমিশনের সংঘাত এক প্রকার চরমে পৌঁছেছে। এসআইআর-এর বিরোধিতা করে বঙ্গের শাসকদল জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন সংঘটিত করে চলেছে। নির্বাচন কমিশনের নির্দেশে বর্তমানে পশ্চিমবঙ্গ সহ দেশের ১২টি রাজ্যে […]readmore

ত্রিপুরা খবর

মান্দাইয়ে ‘মন কি বাত’ শ্রবণ শান্তি থাকলে রাজ্যের উন্নয়ন দ্রুত

অনলাইন প্রতিনিধি :-পৃথিবীর কোনো জায়গায় কোনো রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয় কার্যক্রম করতে দেখা যায়নি।প্রধানমন্ত্রী সংবিধান দিবস বন্দেমাতরমের ১৫০ বছর, রামমন্দিরে ধ্বজারোহণ, আধুনিক মৌমাছি পালন, প্রাকৃতিক কৃষি, ওয়াটার টুরিজম, টি-২০ ক্রিকেট, ভারতীয় মহিলাদের সাফল্য সহ বহু বিষয় মন কি বাতে তুলে ধরছেন। এই মন কি বাত থেকে অনেক কিছু […]readmore

ত্রিপুরা খবর

পান চাষে আর্থিক নির্ভরতা খুঁজে পাচ্ছে নলুয়ার মানুষ!!

অনলাইন প্রতিনিধি :-দক্ষিণ জেলার ঋষ্যমুখ ব্লক এলাকায় নলুয়া অভয়নগর এলাকায় পান চাষে রমরমা। মুখরোচক হিসেবে পানের রসের গুরুত্ব অনেক। এছাড়া এতে রয়েছে অনেক ঔষধি গুণ। প্রায় ১৯৬০-৬১ সালের শুরুতে প্রথম পান চাষ শুরু হয় দক্ষিণ ত্রিপুরা জেলার নলুয়ার মাটিতে। তদানীন্তন সময়ে পূর্ব পাকিস্তান তথা অধুনা বাংলাদেশ থেকে পানের বীজ লতা এনে এখানে পান চাষ শুরু […]readmore

ত্রিপুরা খবর

প্রধান শিক্ষক – স্কুল ইনস্পেক্টর১৫ বছর নিয়োগ প্রক্রিয়া নেই লাটে

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে ১৫ বছর ধরে সরকারী স্কুলে প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ। শুধু তাই নয়, ইনস্পেক্টর অব স্কুল পদেও সরাসরি নিয়োগে প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে শিক্ষা দপ্তর। যদিও এক সময় রাজ্যে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রধান শিক্ষক এবং ইনস্পেক্টর অব স্কুল পদে নিয়মিত বেতনক্রমে সরাসরি নিয়োগ করেছে রাজ্য সরকার। রাজ্যের […]readmore

ত্রিপুরা খবর

বিচারব্যবস্থা তারিখের ফাঁসে,১৫ বছর ধরে বিচারের আশায় আদালতে চক্কর কাটছে

অনলাইন প্রতিনিধি :-তারিখের ফাঁসে দেশ এবং রাজ্যের বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থার এই পরিস্থিতি নিয়ে নিজের উষ্মা চেপে রাখতে পারেননি দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও। তার মুখ দিয়েও বেরিয়ে এসেছিল নব্বইয়ের দশকের সাড়াজাগানো বলিউড সিনেমা ‘দামিনি’-র বিখ্যাত ও জনপ্রিয় সংলাপ ‘তারিখ পে তারিখ’।প্রাক্তন প্রধান বিচারপতি বলেছিলেন, দেশের আদালতগুলি তারিখ পে তারিখের আস্তানা হয়ে যাচ্ছে। […]readmore