ভোট গণনার পর সাধ চারদিন অতিক্রান্ত হলেও এখনও হিংসাত্মক কার্যকলাপ বন্ধের নামগন্ধ নেই। সবথেকে উদ্বেগজনক বিষয় হচ্ছে, নির্বাচনের ডামাডোলের সুযোগ নিয়ে অনেকে ব্যক্তিগত এবং পারিবারিক পূর্বশত্রুতার জের মিটিয়ে নিচ্ছে। চারদিন পরও অশান্তি থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এতে উদ্বেগ আরও বেড়েছে। সেসাথে রাজনৈতিক দলের আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। যতই আবেদন-নিবেদন করা […]readmore
Tags : tripura
দ্বিতীয় বারের মতো মুখ্যমন্ত্রী হচ্ছেন ডা. মানিক সাহা। সোমবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কার্যালয়ে জয়ী বিধায়কদের বৈঠকে সর্বসম্মতভাবে ডা. সাহাকে পরিষদীয় দলের নেতা হিসাবে বেছে নেওয়া হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা ধনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির জয়ী বিধায়িকা প্রতিমা ভৌমিক ডা. মানিক সাহার নাম প্রস্তাব দেন। তাতে স্বাগত জানান রামপদ জমাতিয়া এবং রতন লাল নাথ। পরবর্তী সময়ে শাসকদলের […]readmore
ভোট গণনা শেষ হওয়ার তিনদিন পর রাজ্যের নানা জায়গা থেকে হিংসার খবর আসছে। শুধু তাই নয়, একাংশ দুর্বৃত্ত রাজ্যের নানা জায়গায় পত্রিকা বিলিতেও বাধা দিচ্ছে। গত শুক্রবার থেকে রাজ্যের একাধিক জায়গা থেকে পত্রিকা বিলিতে বাধা ও হুমকির খবর আসছে। পত্রিকা হকারদের উপর হুলিয়া জারি করা হয়েছে। কয়েকজনকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এই অবস্থায় গত তিনদিন […]readmore
২০২৩-এর – হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের ফলাফল রাজনীতির কুশীলবদের অনেক কিছু বার্তা ও ইঙ্গিত দিয়েছে। বার্তা দিয়েছে শাসক-বিরোধী উভয় দলকেই। বার্তা দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্বকেও। বার্তা দিয়েছে উভয় দলের রাজ্য নেতৃত্বকেও। ২০২৩-এর নির্বাচনে প্রমাণিত হয়েছে শতাব্দীপ্রাচীন কংগ্রেস দল এই রাজ্যে এখন সিপিএমের উপর নির্ভরশীল। এই বার্তাও রাজ্যের সীমানা ছাড়িয়ে জাতীয় স্তরে পৌঁছে […]readmore
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। গত ১৬ই ফেব্রুয়ারি ত্রিপুরার ৬০ টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন, এবং গত ২রা মার্চ ঘোষণা করা হয় সেই নির্বাচনের ফলাফল। গণদেবতাদের রায় অনুসারে ৩৩ টি আসনে জয়লাভ করে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় প্রতিষ্ঠিত হলো বিজেপি-আইপিএফটি জোট সরকার। আগামী ৮ই মার্চ ত্রিপুরায় দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠিত বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান।শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে […]readmore
গ্রেটার তিপ্রাল্যাণ্ডের স্লোগান তুলে সহজ সরল জনজাতিদের আবেগ উসকে দিয়ে থানসার ডাক দিয়েছিলেন প্রদ্যোত কিশোর দেববর্মণ। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর দেখা গেল রাজ্যের জনজাতিদের একটা বড় অংশ প্রদ্যোতের সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে। উল্টো জনজাতি সমাজে থানসা দেখালো বিজেপি ৷ কুড়িটি জনজাতি সংরক্ষিত আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে সাতটি আসনে। প্রদ্যোত কিশোর দেববর্মণের তিপ্ৰা মথা […]readmore
তারকাদের সমাবেশ ঘটিয়ে শপথ নেবে দ্বিতীয় বিজেপি সরকার। আগামী ৮ মার্চ আস্তাবলে শপথগ্রহণের রাজকীয় আয়োজন করা হচ্ছে। শনিবার তারই প্রস্তুতিতে ঝটিকা সফর করে গেলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। উত্তরপূর্বের রাজনীতির চাণক্য এদিন পরিষদীয় নেতা নির্বাচনের বৈঠক, পরবর্তী মন্ত্রিসভা গঠন সহ আনুষঙ্গিক যাবতীয় বিষয় নিয়ে শলাপরামর্শ করে গেছেন। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব […]readmore
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। গত ২রা মার্চ ঘোষণা হলো ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল। গণদেবতাদের রায়ে ত্রিপুরায় ফের দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠিত হলো বিজেপি-আইপিএফটি জোট সরকার।আগামী ৮ই মার্চ রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় বিজেপি-আইপিএফটি জোট সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণ। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির […]readmore
এয়োদশ বিধানসভায় এইবার শুরু হইবে বিধায়কগণের শপথ গ্রহণ অনুষ্ঠান আর মন্ত্রিসভা গঠনের আয়োজন। নতুন মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিকতা শেষ হইলে আবার কাজ শুরু করিবে প্রশাসন । এই কথার অর্থ হইলো বিজেপির সরকারের মেয়াদ শেষ হইবার আগেই আবার বিজেপিরই সরকার গঠন হইতেছে। সকল কিছু আগের মতনই রহিয়াছে, এইবার কেবল কাজ শুরু হইবে সামান্য বিরতির পর। বিজেপির পূর্বতন […]readmore
তেইশের নির্বাচনের ফলাফল বেরিয়ে আসার চব্বিশ ঘন্টা পর রাজ্যপালের কাছে প্রথাগতভাবে পদত্যাগপত্র দাখিল করলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা । এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. সাহা রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্যের হাতে তার ইস্তফাপত্র তুলে দিয়েছেন। রাজ্য মন্ত্রিসভার সদস্যরাও রাজ্যপালের কাছে পদত্যাগপত্র তুলে দেন। রাজ্যপাল শ্রীআর্য বিদায়ী মুখ্যমন্ত্রীকে নতুন সরকার গঠিত হওয়া পর্যন্ত […]readmore