হাঁপানিয়াস্হিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে জেনেরিক ঔষধের কাউন্টার থাকা সত্বেও, বহিঃরাজ্যের এক ব্যবসায়ী বিনা টেন্ডারে আরেকটি ঔষধের কাউন্টার খুলেছে। সব থেকে বিস্ময়কর ঘটনা হলো, বাইরে যে ঔষধের দাম ১০০ টাকা, ওই কাউন্টারে ২৫ শতাংশ ডিসকাউন্ট দেওয়ার নামে আরও বেশি দাম রাখা হচ্ছে। রোগীরা না বুঝেই ঠকছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার হাঁপানিয়া হাসপাতালের বাইরে থাকা সমস্ত […]readmore
Tags : tripura
অবশেষে ভেঙে গেলো প্রদ্যোত কিশোর দেববর্মণের তিপ্রামথা দল। তিপ্রামথা থেকে আলাদা হয়ে গেলেন শ্রীদাম, দীনেশ দেববর্মা সহ আরও অনেকে। সোমবার শ্রীদাম দেববর্মার নেতৃত্বে পুনরায় “তিপ্রাল্যান্ড স্টেট পার্টিকে” উজ্জীবিত করার সিদ্ধান্ত ঘোষণা করা হলো। এদিন আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন তিপ্রাল্যান্ড স্টেট পার্টির কনভেনার শ্রীদাম দেববর্মা এবং পার্টির অন্যতম সদস্য দীনেশ […]readmore
আগরতলা বনমালীপুর রামঠাকুর আশ্রম সংলগ্ন ইউরো কিডস নামক একটি কচি কাঁচা শিশুদের স্কুলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়ঙ্কর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অল্পতে রক্ষা পায় শিশুরা। সিড়ির মুখে ঘটে অগ্নিকাণ্ড। ফলে সকলেই আতংকিত হয়ে পড়ে। কেননা, চারতলা স্কুলে প্রতিটি তলাতেই ছিলো শিশুরা। আগুন লাগে গ্রাউন্ড ফ্লোরে সিঁড়ির মুখে। তবে নিরাপদে শিশুদের উদ্ধার করা হয়।readmore
বামদূর্গ বলে পরিচিত রাজ্যের দুই বিধানসভা ধনপুর ও বক্সনগর কেন্দ্রের উপনির্বাচনে সিপিএমের ঢাকি সহ বিসর্জনের পর এবার রাজ্যের বাম নেতৃত্বের গ্রহনযোগ্যতা নিয়েই বড় ধরনের প্রশ্ন উঠেছে। এক্ষেত্রে সবার আগে নাম উঠে এসেছে সিপি আই এম রাজ্য নেতৃত্ব জীতেন্দ্র চৌধুরী নাম। আরো স্পষ্ট করে বললে, ত্রিপুরায় সিপিএম দলকে যোগ্য নেতৃত্ব ও পরিচালনা করার ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন […]readmore
অনলাইন প্রতিনিধি :-এ যেন সংরক্ষিত এলাকা হয়ে দাঁড়িয়েছে। চলাচলের জন্য পুরোপুরি তৈরি হয়ে থাকলেও এর কাছে যাওয়ার উপায় নেই। ঘিরে রাখা হয়েছে তারের বেড়া দিয়ে। ফলে যাত্রীদুর্ভোগ লাঘবের উপায় বন্ধ হয়ে পড়ে আছে। ঘটনাস্থল আগরতলা রেল স্টেশন। রাজ্যের প্রধান রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম।এই প্ল্যাটফর্মে যাত্রী সুবিধার জন্য নির্মাণ করা হয়েছে চলমান সিঁড়ি। সাধারণভাবে এস্কালেটর […]readmore
পানীয় জলের দাবীতে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলো অমরপুর শহর উপকন্ঠের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের এমপ্লয়িজ কলোনির প্রমীলারা। অভিযোগ, গত পনেরো দিন ধরে রাঙ্গামাটি এমপ্লয়িজ কলোনিতে পানীয়জল সরবরাহ বন্ধ হয়ে আছে। ফলে ক্ষুব্ধ এমপ্লয়িজ কলোনির প্রমীলারা সোমবার সকাল থেকে অমরপুর-অম্পিনগর ভায়া তেলিয়ামুড়া সড়কের বান্দর ঘাট রাস্তার মুখে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এতে সপ্তাহ শুরুর প্রথম দিনেই […]readmore
সোমবার সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় টি আর টি সি র চেয়ারম্যান অভিজিৎ দেবের হাত ধরে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমে চালু করা হলো ই – টিকেটিং সিস্টেম। অনুষ্ঠানে চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সমর রায়, ডিরেক্টর অশোক পাল সহ অন্যান্যরা। পে টিএম অ্যাপ্লিকেশনের মাধ্যমে আগরতলা থেকে সাব্রুম এবং আগরতলা থেকে খোয়াই […]readmore
অনলাইন প্রতিনিধি :-জি-২০ শীর্ষ সম্মেলন গোটা দেশের মর্যাদা অনেকটাই বাড়িয়ে দিয়েছে বিশ্ব সমাদরে। ভারতের প্রতি বিশ্বের আগ্রহ আরও অনেকটাই বেড়েছে।জি- ২০ উপলক্ষে সারা দেশের বিভিন্ন প্রদেশে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সারা ভারতের ঐতিহ্য ও পরম্পরা এবং ওয়ান প্রোডাক্ট, ‘ওয়ান ডিস্ট্রিক্ট’ কে প্রচারের আলোতে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী ভারত যে বিশ্বের কোন অংশের তুলনায় কম […]readmore
অনলাইন প্রতিনিধি :- চলতি বছরের ৩১মে রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে চালু করা হয়েছে নিউরোলজি সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট। এই বিশেষ চিকিৎসা পরিষেবা চালু হওয়ার পর থেকে গত তিনমাসে ব্রেন স্ট্রোকের একজন রোগীকেও বহিঃরাজ্যে রেফার করতে হয়নি। রাজ্যেই তাদের চিকিৎসা হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। নিউরোলজি বিশেষজ্ঞ ডা. আবীর লাল নাথের নেতৃত্বে বিশেষজ্ঞ ক্যাথ ল্যাব […]readmore
আজ ৯ ই সেপ্টেম্বর। উত্তর পূর্বাঞ্চলের সংবাদ জগতের প্রবাদ প্রতিম পুরুষ তথা ত্রিপুরার অগ্রণী সংবাদ পত্র দৈনিক সংবাদের প্রাণপুরুষ ও প্রতিষ্ঠাতা সম্পাদক ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিকের ২৬তম প্রয়ান দিবস পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়। এদিন আগরতলা বিদুরকর্তা চৌমুহনীস্থিত দৈনিক সংবাদ ভবনে প্রয়াত সম্পাদকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁকে শ্রদ্ধা জানান ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের […]readmore