বুধবার | ২৯ এপ্রিল ২০২৬

দ্বিতীয় দফার ভোটের দিনে বঙ্গবাসীকে বার্তা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর

 দ্বিতীয় দফার ভোটের দিনে বঙ্গবাসীকে বার্তা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা, ২৯ এপ্রিল- ভোটের দিন সকালেই বাংলার মানুষকে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘আজ যারা ভোট দিচ্ছেন তাদের সকলকে রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক করে তোলার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে, এটি অত্যন্ত জরুরী যে পশ্চিমবঙ্গের নারী ও যুবশক্তি, বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন।’ বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গকে ভয়, সিন্ডিকেট এবং দুর্নীতির অপশাসন থেকে মুক্ত করবার জন্য দ্বিতীয় অর্থাৎ শেষ দফায় সকল ভোটারদের, বিশেষভাবে মায়েদের, বোনেদের এবং যুব সমাজের কাছে আবেদন করছি আপনার রেকর্ড সংখ্যায় ভোটদান করুন। আপনার একটি ভোট বাংলার গৌরবকে পুনরায় ফিরিয়ে আনবার সঙ্গে সঙ্গে মহিলাদের সুরক্ষাকে নিশ্চিত করবে। বাংলার যুবকদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে কেবলমাত্র এমন একটি সরকার, যাদের কাছে বিকাশের দিশা রয়েছে এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার সংকল্প শক্তি রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *