দিল্লি গেলেন মমতা, তীব্র আক্রমণ বিজেপিকে
কলকাতা, ৮ অক্টোবর– বিরোধীদের ইন্ডিয়া জোটের আন্দোলনে যোগ দিতে এবার দিল্লি গেলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তিনি। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলনে উত্তাল রাজধানী। গোটা দেশের নানা প্রান্তে এই দাবিতে আন্দোলন চলছে। ককরোচ জনতা পার্টিও দিল্লিতে তাদের কর্মসূচি শুরু করার কথা ঘোষণা করেছে। এই আবহেই এবার দিল্লি গেলেন মমতা।
দিল্লি যাওয়ার আগে আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘ভোট পরবর্তী পরিস্থিতি বাংলায় ৬০০ জন খুন হয়েছেন। ধর্ষণের ঘটনা ঘটেছে।’ তিনি দাবি করেছেন, রাজ্য বিজেপির সরকার আসার পরে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে।