শনিবার | ১৩ জুন ২০২৬

নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি স্ক্যানারে মদন মিত্র

 নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি স্ক্যানারে মদন মিত্র

কলকাতা, ১৩ জুন- পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার তৃণমূলের দাপুটে নেতা মদন মিত্রের একাধিক ঠিকানায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পুর নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার তথা মিডলম্যান অয়ন শীলের সল্টলেকের অফিস থেকে উদ্ধার হওয়া একটি ডায়েরিতে রহস্যময় এমএম নাম লেখা খাতার হদিশ পেয়েছিলেন কেন্দ্রীয় গোয়ান্দারা। সেই ‘এমএম’ সূত্র ধরেই শনিবার সকাল থেকে বিধায়ক মদন মিত্রের দক্ষিণেশ্বর, কামারহাটি, ভবানীপুর, জোকা, সন্তোষপুর, বেলেঘাটা-সহ একাধিক ঠিকানায় একযোগে ম্যারাথন তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। জেরা করা হয় মদনকেও। টাকা এমনকী সোনা ঘুষ নিয়েও তিনি পুরসভায় ১২৫ জনকে চাকরি দিয়েছেন বলে অভিযোগ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, বিভিন্ন পুরসভায় অন্তত ১২৫টিরও বেশি বেআইনি ও ভুয়ো নিয়োগের সঙ্গে সরাসরি যোগ রয়েছে মদন মিত্রের। এছাড়া অনুমান, বিধায়ক নিজে সরাসরি অনেক ক্ষেত্রে ঘুষের টাকা না নিলেও, তাঁর কাছে সেই বিপুল অর্থ বা উপঢৌকন পৌঁছে যেত নির্দিষ্ট কিছু ‘মিডলম্যান’ বা এজেন্টের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *