বুধবার | ২২ জুলাই ২০২৬

‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে সাসপেন্ড কল্যাণ

 ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে সাসপেন্ড কল্যাণ

নয়াদিল্লি, ২২ জুলাই- লোকসভার বাদল অধিবেশন থেকে নিলম্বিত (সাসপেন্ড) করা হয়েছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। নির্দিষ্ট ভাবে কী অভিযোগ রয়েছে কল্যাণের বিরুদ্ধে, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। তবে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, স্পিকার ওম বিড়লার কাছে কল্যাণের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। তার প্রেক্ষিতে কল্যাণকে সাসপেন্ড করার প্রস্তাব আনা হয় লোকসভায়। ধ্বনিভোটে তা পাশও হয়। এর পরেই তাকে অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে যেতে বলা হয়।

সূত্রের খবর, অধিবেশনে তৃণমূলের ‘বিদ্রোহী’ শিবিরের তিন মহিলা সাংসদ— কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় এবং মিতালি বাগের সঙ্গে বিতণ্ডায় জড়ান কল্যাণ। দু’পক্ষের মধ্যে উত্যপ্ত বাক্যবিনিময় হয়। এ নিয়ে অধ্যক্ষের কাছে অভিযোগ জমা পড়ে। দুপুর দু’টোয় দ্বিতীয় দফার অধিবেশন শুরু হওয়ার পরে কল্যাণকে সাসপেন্ড করার কথা জানানো হয়। ‘বিদ্রোহীদের’ খোঁচা দিয়ে কল্যাণ বলেন, ‘আমাকে এখানে সাসপেন্ড করে কী করবে? বাড়ি থেকে তো বেরোতে পারে না! ২০ সাংসদের দল না? দেড় মাসে একটা মিটিংও করেছে কলকাতায়? ২০টা ভোটারও নেই ওদের। ওরা গদ্দার, ওরা বেইমান। আজই সব শেষ হয়ে যাচ্ছে না। এক বছর পরে এই সরকার ধসে পড়বে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *