বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬

জয়শঙ্কর-রুবিয়ো বৈঠক, বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্প সরকারের

 জয়শঙ্কর-রুবিয়ো বৈঠক, বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্প সরকারের

ফিলিপিন্স, ২৩ জুলাই : প্রস্তাবিত ভারত-মার্কিন বাণিজ্যচুক্তির রূপরেখা স্থির করতে বুধবার বুধবার মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো-র সঙ্গে বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় ওই বৈঠকের পরেই আমেরিকার সরকারের তরফে দাবি করা হয়েছে, রত-আমেরিকা বাণিজ্যচুক্তির খুঁটিনাটি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বৈঠকে বাণিজ্য, শুল্ক, জ্বালানি, প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-সহ অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা করেছেন জয়শঙ্কর ও রুবিয়ো।

            ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি কোন পথে এগোবে তা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। এবার দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট (আসিয়ান) এবং ‘কোয়াড’ বিদেশমন্ত্রী সম্মেলনের পার্শ্ববৈঠকে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন দুই দেশের প্রতিনিধি। বেঠকের পরেই সমাজমাধ্যমে জয়শঙ্কর লেখেন, ‘আমাদের বৈঠকে ভারত-আমেরিকা আন্তর্জাতিক কৌশলগত অংশীদারির ক্ষেত্রে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল বাণিজ্য ও শুল্ক, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়েও সংক্ষিপ্ত মতবিনিময় করেছি।’

            আবার এক্স পোস্টে রুবিয়ো লিখেছেন, ‘আমরা আঞ্চলিক নিরাপত্তা বিষয়, কোয়াড, বাণিজ্য এবং প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করেছি।’ র্কিন বিদেশ দফতর একটি পৃথক বিবৃতিতে লিখেছে, ‘গত বছর প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদীর বৈঠকের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে রুবিয়ো এবং জয়শঙ্কর গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তিগুলি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করেছেন। দু’জনেই অন্তর্বর্তিকালীন বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার গুরুত্বের বিষয়ে একমত হয়েছেন, যা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে।’ নতুন করে আলোচনা শুরু হলেও চুক্তির খসড়া এখনও চূড়ান্ত হয়নি।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *