সোমবার | ১৫ জুন ২০২৬

বিনোদন : আপ্লুত অভিনেতা

 বিনোদন : আপ্লুত অভিনেতা

আনন্দিতা সরকার

‘ধুরন্ধর’ ছবিতে ‘উজাইর বালোচ’-এর চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেতা দানিশ পান্ডোর। তবে জানা গেল, ওই ছবি মুক্তির আগেই তিনি ইমতিয়াজ আলির আসন্ন ছবি ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’-র শুটিং শেষ করেছিলেন। আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে দানিশ জানান, ‘ধুরন্ধর’-এর আগেই তাকে এই ছবির জন্য নির্বাচিত করা হয়েছিল। যদিও ছবিতে তার চরিত্রটি ক্যামিও, তবু চিত্রনাট্যে তার যথেষ্ট গুরুত্ব রয়েছে বলেই তিনি এই কাজ করতে রাজি হন। অভিনেতার কথায়, ইমতিয়াজ আলির সঙ্গে কাজ করা তার কেরিয়ারের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। দিলজিৎ দোসাঞ্জ, নাসিরুদ্দিন শাহ, বেদান্ত রায়না ও শর্বরী ওয়াঘ অভিনীত ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। প্রযোজক একতা কাপুর ছবিটিকে আবেগঘন ও হৃদয়ছোঁয়া সফর বলে উল্লেখ করেছেন। পাশাপাশি কাস্টের অভিনয়েরও ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *