সোমবার | ০৮ জুন ২০২৬

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করল সিআইডি

 অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করল সিআইডি

কলকাতা, ৮ জুন– সোমবার যখন ইন্ডিয়া জোটের বৈঠকে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সময়েই কলকাতায় কালীঘাট রোডে তার বাড়িতে ফের হাজির সিআইডির আধিকারিকরা। সই জাল কান্ডে সোমবারই ভবানীভবনে অভিষেককে তলব করেছিল সিআইডি। কিন্তু এদিন দিল্লিতে রয়েছেন তিনি। আর এদিন ফের তার বাড়িতে হাজির সিআইডির গোয়েন্দা বিভাগের কয়েকজন সদস্য। মঙ্গলবারই তাকে তলব করেছে সিআইডি।

            মে মাসের শেষ দিক থেকেই বিধানসভার সই জাল কান্ডের তদন্তে তৎপরতা শুরু করেছে সিআইডি। আগেও দু’বার অভিষেককে তলব করেছে সিআইডি। সোমবারের মধ্যে ভবানী ভবনে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি হাজির না-হওয়ায় তৃতীয় নোটিস দিতে সোমবার কালীঘাটের বাড়ি যায় সিআইডি। কিছু ক্ষণ পর বেরিয়ে যায় তারা। বিরোধী দলনেতা নির্বাচনে তৃণমূল বিধায়কদের স্বাক্ষরে গরমিল ধরা পড়ার পর তৃণমূলের দুই বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতে বিধানসভার সচিব এফআইআর দায়ের করেছিলেন। তার ভিত্তিতে সিআইডি তদন্তে নেমে একাধিক বিধায়ককে নোটিস ধরায়।

এই মামলায় গত ৩০ মে নোটিস দিয়ে তলব করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। তবে সেদিনই সোনারপুরে মৃত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে ব্যাপকভাবে জনরোষের শিকার হন তিনি। এরপরই অসুস্থতার কথা জানিয়ে ১ জুন সিআইডির প্রথম হাজিরা এড়ান অভিষেক। ভবানী ভবনে হাজিরার জন্য ১৫ দিন সময় চান তিনি। কিন্তু তাকে ৭ দিনের মধ্যে অর্থাৎ আজ হাজিরার নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *