মঙ্গলবার | ০১ সেপ্টেম্বর ২০২৬

ক্রেতা সুরক্ষা সপ্তাহের সূচনা, ক্রেতা সুরক্ষায় অবহেলার কথা তুলে ধরে বিগত সরকারকে তোপ মুখ্যমন্ত্রীর

 ক্রেতা সুরক্ষা সপ্তাহের সূচনা, ক্রেতা সুরক্ষায় অবহেলার কথা তুলে ধরে বিগত সরকারকে তোপ মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১ সেপ্টেম্বর- সোমবার থেকে পশ্চিমবঙ্গে  শুরু হল ‘ক্রেতা সুরক্ষা সপ্তাহ’। হগ মার্কেট চত্বরে এই কর্মসূচির সূচনা করে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ফ্ল্যাট জালিয়াতি, সবজি-মাছে ক্ষতিকর রঙের প্রয়োগ কিংবা মাপে কারচুপি— যে কোনও ধরনের অসাধু কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে রাজ্য সরকার। অনুষ্ঠান মঞ্চ থেকে বিগত সরকারগুলিকে কড়া ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ২০০৬ সাল থেকে বিধায়ক হিসেবে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বা পরবর্তী কাউকে ক্রেতা সুরক্ষা দফতরের কোনও কর্মসূচিতে যোগ দিতে দেখেননি। বাস্তবে এই দফতরটি চরম অবহেলিত ছিল। অথচ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে এই দফতরের সরাসরি যোগ রয়েছে। শাক-সবজি ও মাছ কেনার ক্ষেত্রে দাঁড়িপাল্লা বা আধুনিক ইলেকট্রনিক যন্ত্রে পরিমাপের কারচুপি থেকে শুরু করে রসিদ না দেওয়া, প্রতিটি পদক্ষেপে আমজনতা প্রতারিত হচ্ছেন।

অনলাইন প্রতারণার একটি ঘটনার উল্লেখ করে তিনি জানান, মাত্র ১০ দিন আগে বিধাননগর পুলিশ কমিশনারেট নিউ টাউনের একটি ঘরে অভিযান চালিয়ে ১২০ জনকে গ্রেফতার করেছে। জোম্যাটো-সহ বিভিন্ন বিখ্যাত অনলাইন খাবার বা সামগ্রী ডেলিভারি সংস্থার নাম ভাঙিয়ে ভুয়ো বুকিং নিয়ে টাকা আত্মসাৎ করছিল ওই চক্রটি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *