শনিবার | ২৫ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ অশোক লাহিড়ীর

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ অশোক লাহিড়ীর

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অশোক লাহিড়ীর

নয়াদিল্লি, ২৫ মে- নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হয়েছেন অর্থনীতিবিদ ডঃ অশোক লাহিড়ী। এর আগে কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা থেকে শুরু নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হন। ছাব্বিশের নির্বাচনে বিজেপি তাকে টিকিট দেয়নি। তাকে দিল্লিতে কোনও গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল। অবেশেষে নীতি আয়োগের দায়িত্বে নিয়ে আসা হল অশোকবাবুকে। এই দায়িত্বভার পাওয়ার পরেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন তিনি।

শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য লিখেছেন, কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন, আন্তর্জাতিক স্তরে কাজের অভিজ্ঞতা এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় সক্রিয় উপস্থিতি—এই সব মিলিয়ে স্বনামধন্য অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর দীর্ঘ পথচলা আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে তাঁর এই নিয়োগ শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং নীতি নির্ধারণের ক্ষেত্রে অভিজ্ঞতা ও বাস্তব জ্ঞানের এক মূল্যবান সংযোজন।একইসঙ্গে বিজ্ঞানী গোবর্ধন দাস-এর নীতি আয়োগের সদস্য পদে অন্তর্ভুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ। অর্থনীতি ও বিজ্ঞানের সমন্বয়ে আধুনিক ভারতের নীতি প্রণয়নের যে প্রয়োজনীয়তা, তা আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হবে এই সিদ্ধান্তে। প্রযুক্তি, গবেষণা ও তথ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে দেশের উন্নয়নে নতুন গতি আসবে।

নতুন দায়িত্ব পাওয়ার পরে ডঃ লাহিড়ীকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *