মঙ্গলবার | ২৫ আগস্ট ২০২৬

তিন মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক

 তিন মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক

কলকাতা, ২৫ আগস্ট- তিন মামলাতেই এদিন ফের আদালতের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার ভবানীপুর থানা এবং দক্ষিণ ২৪ পরগনার কালীতলা ও বিষ্ণুপুর থানায় সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি এফআইআর-এ রক্ষাকবচ দিল হাই কোর্ট। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই রক্ষাকবচ বহাল থাকবে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, ওই মামলাগুলিতে অভিষেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই।

            অভিষেকের আবেদনে তাকে আগেই বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করানোর অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই কথা মনে করিয়ে আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, অভিষেককে গত ১০ অগস্ট বিদেশযাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু তিনি এখনও বিদেশে যাননি। তবে চোখের চিকিৎসার জন্য সুপ্রিম কোর্ট যে বিদেশযাত্রার অনুমতি দিয়েছে, তার উপর এই নির্দেশের প্রভাব পড়বে না। আগামী ২৩ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে হাই কোর্টে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *