রাজ্যে চালু হচ্ছে ‘পুলিশ মিত্র’ অ্যাপ
কলকাতা, ১৩ নভেম্বর- এদিন পুলিশ মিত্র অ্যাপ চালু করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র আর রাজ্যের মধ্যে এ নিয়ে একটি মউ সাক্ষর হয়। কী জন্য চালু হল এই অ্যাপ? জানা গিয়েছে, পুলিশকে আরও জনমুখী করার জন্যই এই পদক্ষেপ। পুলিশ আধিকারিকরা কোন এলাকায় কর্মরত রয়েছেন, এই অ্যাপের মাধ্যমে জানা যাবে। বিট অফিসাররা কোন দায়িত্বে রয়েছেন, সেগুলিও জানা যাবে। সাধারণ মানুষের কাছে বিট অফিসার, পুলিশ আধিকারিকদের সম্পর্কে তথ্য থাকা উচিত সাধারণ মানুষের কাছে। পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ বাড়ানোর জন্যই এই পদক্ষেপ। প্রশাসনিক কাজে আরও স্বচ্ছতা আসবে, এমনই মনে করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।