মঙ্গলবার | ১০ নভেম্বর ২০২৬

আগামী একশো বছরেও তৃণমূল আসতে পারবে না, তীব্র কটাক্ষ শুভেন্দুর

 আগামী একশো বছরেও তৃণমূল আসতে পারবে না, তীব্র কটাক্ষ শুভেন্দুর

নন্দীগ্রাম, ১০ নভেম্বর- নন্দীগ্রাম দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘আমি গত বছর বলেছিলাম, ’২৬ সালে আমি এবং আমরা আবার আসব। কিন্তু চোর তৃণমূলকে আর পাবেন না। আমার কথা মিলেছে তো?’ চ্যালেঞ্জের সুরে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘এটাও আজকের দাঁড়িয়ে বলে গেলাম, আগামী ১০০ বছরে এদের আর দেখতে পাবেন না। রেকর্ড করে রেখে দিন।’ অভিযোগ করেন, নন্দীগ্রাম নিয়ে কেবল রাজনীতি করেছেন পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা। তার কথায়, ‘মমতা ব্যানার্জি এসেছিলেন তেখালিতে। নন্দীগ্রাম ছোটবোন বলে ভোটে লড়ব বলেছিলেন। কিন্তু ১৫ বছরের মুখ্যমন্ত্রিত্বে ওই লোকগুলোর পরিবারকে ‘ডেথ সার্টিফিকেট’ পর্যন্ত দেননি উনি। আমি হাই কোর্টে মামলা করে করে দিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *