মঙ্গলবার | ২২ সেপ্টেম্বর ২০২৬

অনন্ত আম্বানির বাড়ির গণেশপুজোয় শুভেন্দু অধিকারী, জল্পনা শুরু শিল্পমহলে

 অনন্ত আম্বানির বাড়ির গণেশপুজোয় শুভেন্দু অধিকারী, জল্পনা শুরু শিল্পমহলে

কলকাতা, ২১ সেপ্টেম্বর- সোমবার বিকেলেই মুম্বই রওনা হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনন্ত অম্বানীর বাড়ির গণেশচতুর্থীর অনুষ্ঠানে যোগ দিতেই তার এই মুম্বই সফর। সোমবার দুপুরে নিউ টাউনে নির্ধারিত অনুষ্ঠান সেরে মুম্বইয়ের বিমান ধরেন তিনি। মুম্বই যাওয়ার আগে মুখ্যমন্ত্রীকে এই সফর নিয়ে প্রশ্ন করা হলে কোনও স্পষ্ট জবাব দেননি তিনি। তবে তার এই সংক্ষিপ্ত সফরকে নিছক ‘সৌজন্য সাক্ষাৎ’ হিসেবে দেখছে না প্রশাসনিক মহল।

            রাজ্যে পালাবদলের পরেই দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী অম্বানীদের পশ্চিমবঙ্গে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। প্রশাসনিক মহলের একাংশের মতে, অনন্তের বাড়ির অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি শিল্প সংক্রান্ত সম্ভাব্য যোগাযোগও এই সফরের অন্যতম উদ্দেশ্য হতে পারে। যদিও সরকারি ভাবে এখনও এই সফরের সঙ্গে কোনও বিনিয়োগ প্রস্তাব বা শিল্প প্রকল্পের যোগসূত্রের কথা জানানো হয়নি। তা সত্ত্বেও এই সফরকে ঘিরে রাজ্যের শিল্পমহলে প্রত্যাশা তৈরি হয়েছে। মুম্বই সফর সেরে এদিন রাতেই কলকাতা ফিরে আসার কথা মুখ্যমন্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *