বৃহস্পতিবার | ১৭ সেপ্টেম্বর ২০২৬

রাজ্যজুড়ে ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচি, বাবুঘাটে অংশ নিলেন মুখ্যমন্ত্রী

 রাজ্যজুড়ে ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচি, বাবুঘাটে অংশ নিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৭ সেপ্টেম্বর– বৃহস্পতিবার গোটা দেশের মতো বাংলাতেও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করল রাজ্য সরকার। কলকাতার বাবুঘাটে এই কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঝি, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রী সহ সরকারি আধিকারিকরা।  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে গোটা রাজ্যজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সন্ধে ৬ টা থেকে ৭ টা পর্যন্ত ঘরে ঘরে প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করার কথাও ঘোষণা করা হয়। বাড়ি বাড়ি প্রদীপও বিলি করা হয়। সেইমতোই আজ বাবুঘাটের অনুষ্ঠানে নিজে হাজির হন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলায় ডবল ইঞ্জিনের সরকার তৈরি হয়েছে এমন নয়, প্রধানমন্ত্রী আজ বিশ্বনেতা। মোদিজির নেতৃত্বে ২৫ কোটি ভারতীয়র জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে।’ তিনি জানিয়েছেন, নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে রাজ্যের ৮০ হাজার বিদ্যালয়ে নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *