বুধবার | ০৯ সেপ্টেম্বর ২০২৬

বিধিভঙ্গের অভিযোগে ৯১৯ টি হোটেলকে বন্ধের নির্দেশ পুরসভার

 বিধিভঙ্গের অভিযোগে ৯১৯ টি হোটেলকে বন্ধের নির্দেশ পুরসভার

কলকাতা, ৮ সেপ্টেম্বর- অগ্নি সুরক্ষা বিধিভঙ্গের কারণে এবার কলকাতার ৯১৯ টি হোটেলকে বন্ধ করার নোটিসও দিল কলকাতা পুর নিগম। ৯৬০ টি হোটেল ও গেস্ট হাউসে সমীক্ষা চালায় কলকাতা পুরসভা। তার মধ্যে অগ্নি সুরক্ষা বিধি মানার ক্ষেত্রে মাত্র ৪১ হোটেল পাশ করেছে। বাকি সব হোটেলেই এই সুরক্ষা বিধি মানা হচ্ছে না বলে মনে করছে পুরসভা। অর্থাৎ ফেল করেছে ৯৫ শতাংশ হোটেল। আর এই ঘটনায় হোটেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এতদিন ধরে বিধি না মেনে কীভাবে হোটেলগুলি চলছিল সেই প্রশ্নও উঠছে। সম্প্রতি শিখা ইন নামের একটি হোটেলে অগ্নিকান্ডের ঘটনায় ৯ জন প্রাণ হারান। তারপরেই তৎপরতা শুরু করে কলকাতা পুরসভা।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *