রবিবার | ০৬ সেপ্টেম্বর ২০২৬

নিউটাউনে উত্তমকুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

 নিউটাউনে উত্তমকুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

কলকাতা, ৪ সেপ্টেম্বর- পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দন প্রাঙ্গণে মহানায়ক উত্তমকুমারের শতবর্ষ উদযাপনের সূচনা হয়েছে। আর শুক্রবার নিউ টাউনে উত্তমকুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। আনুমানিক ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা ‘উত্তমকুমার ফিল্ম সেন্টার’-এর তিনটি অংশ থাকবে। প্রথম অংশটিতে থাকবে ৭০০ থেকে ৭৫০ আসনের দুটি সিনেমা হল, প্রিভিউ থিয়েটার, ফুড কোর্ট এবং কার পার্কিং। দ্বিতীয় অংশে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ১০০০ আসনের অডিটোরিয়াম এবং ওপেন এয়ার থিয়েটার। তৃতীয় অংশে থাকবে অ্যানিমেশন, ভিশ্যুয়াল এফেক্টস, গেমিং, কমিকস, এক্সটার্নাল রিয়েলিটি এবং সিনেমার পোস্ট প্রোডাশনের ল্যাবরেটরি ও স্টুডিও, যা মিডিয়া এবং এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির বিশেষ সহায়ক হিসাবে গড়ে উঠবে। আগামী কয়েক বছরের মধ্যেই উত্তমকুমার ফিল্ম সেন্টার নির্মাণ শেষ করার যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
আনুষ্ঠানিকভাবে সেন্টারটির ভূমিপুজো ও শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও ছিলেন মিঠুন চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *