বুধবার | ০৫ আগস্ট ২০২৬

তোলাবাজির অভিযোগে কড়া পদক্ষেপ বিজেপির

 তোলাবাজির অভিযোগে কড়া পদক্ষেপ বিজেপির

কলকাতা, ৫ আগস্ট- তোলাবাজি যে কোনোভাবে বরদাস্ত করা হবে না তা কয়েকদিন আগেই স্পষ্ট করে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। একই বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ থেকে অগ্নিমিত্রা পালেরা। এবার সেই তোলাবাজির বিরুদ্ধে কড়া অ্যাকশনে নামল রাজ্য বিজেপি। তোলাবাজির অভিযোগে মোট ২২ জনকে সাসপেন্ড করল দলের শৃঙ্খলারক্ষা কমিটি।

            জানা গিয়েছে, আড়াইশোজনের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাদেরকে শোকজ করা হয় বিজেপির তরফে। তার মধ্যে ৮০ জনের উত্তর সদর্থক হওয়ার তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু ২২ জনকে সরাসরি সাসপেন্ড করা হয়েছে বলে খবর। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে শমীক ভট্টাচার্য বলেছিলেন, দলের মধ্যে কোনো তোলাবাজি বরদাস্ত করা হবে। বিজেপির তৃণমূলীকরণ হবে না। এ নিয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘আগের সরকার আর নেই। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ যদি ওঠে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *