সোমবার | ১৫ জুন ২০২৬

কবিতা : পরকীয়া

 কবিতা : পরকীয়া

বাসব মৈত্র

প্রেমিক তো বিজেপি কবেই।আমি শুধু লাল ঝান্ডা এক হাত থেকে আরেক হাতে নিয়ে নোটায়। প্রেমিক বারণ করেছিল। বাইক চালিয়ে এসে বনহুগলি টক্কর দিতে দিতে বলেছিল, আমলারা পাল্টাচ্ছে। বলেছিল: তৃণমূল তোলা তুলতে তুলতে ধার করতে করতে শুকিয়ে দেবে রাজ্যের সব গাছ। বলেছিল: তৃণমূল ভুল বোঝাচ্ছে মানুষকে।ডাবল ইঞ্জিন দরকার। মা কসম, আমি তবু লক্ষীভাণ্ডারেই।
উনুনে মুরগির মাংস ভাত। আহা রোববার।
প্রেমিক বলেছিল, বিজেপি আরও বেশি দেবে।
এখন রাত ১১টা।
ব্ল্যাক করে যে কটা টাকা আসত, সব বন্ধ।
ঝুপড়ির দোকানটা পর্যন্ত ভাঙা।
বুলডোজার ভাঙছে অবৈধ নির্মাণ।
প্রেমিক আমার, তুমিও তো অবৈধ। স্বামী, সন্তান তো ওই ঘুমোয়।তবু তোর বাইক ভালো লাগে। প্রেমিক বলেছিল, এবার পশ্চিমবঙ্গে বিজেপি।তৃণমূলে দিস না। সিপিএমে দিস না। নোটায় দিস না।

অবৈধ দোকান, ফ্ল্যাট,
দুর্নীতির টাকা সব কেমন গল গল বদ রক্তের মতো

পরকীয়া তুমিও তো অবৈধ, সেই মতো তুমিও দুর্নীতি, নতুন সরকার না ভাঙে।

সিঁথির সিঁদুরের মতো ওই বাইক
যেন অক্ষুণ্ন থাকে এ যুবতী চরাচরে আমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *