সোমবার | ২২ জুন ২০২৬

নারী ক্ষমতায়ণে বিশেষ জোর, উচ্চশিক্ষায় অনুদান ঘোষণা

 নারী ক্ষমতায়ণে বিশেষ জোর, উচ্চশিক্ষায় অনুদান ঘোষণা

কলকাতা, ২২ জুন- নারী ক্ষমতায়ণে বিশেষ জোর দেওয়া হয়েছে বাজেটে। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা প্রকল্প চালু করা হয়েছে বাংলায়। মাসে তিন হাজার টাকা করে দেওয়া হচ্ছে এই প্রকল্পে। এই খাতে চলতি অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে ৩৬ হাজার কোটি টাকা। বিধবাদের মাসিক ভাতা বৃদ্ধি করা হয়েছে। এবার থেকে তারা পাবেন ১ হাজার ৫০০ টাকা। এছাড়াও আশাকর্মীদের বেতন ৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। পরিবহণের ক্ষেত্রে সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াতের কথা আগেই ঘোষণা করা হয়েছে। এবার সরকারি এই পরিষেবার জন্য চলতি বছরে ৫৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

অন্তঃসত্ত্বা ও শিশুর পুষ্টির জন্য এককালীন ২১ হাজার টাকা অনুদান পাবেন। এছাড়াও অন্যান্যদের সঙ্গে হাসপাতালে খাবারের জন্য মাথা পিছু বরাদ্দ বেড়েছে। প্রতিটা স্কুলে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানোর কথা বলা হয়েছে। অবিবাহিত ছাত্রীরা স্নাতকস্তরে ভর্তির সময় এককালীন ৫০ হাজার টাকা পাবেন। উচ্চ শিক্ষায় ড্রপ আউট কমাতে এই প্রকল্প চালু করা হয়েছে। চলতি বছরে বরাদ্দ হয়েছে ১ হাজার কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *