বক্সিং চ্যাম্পিয়নশিপ
কলকাতা, ১৫ জুন : ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ বক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিবপুর পুলিশ লাইনের বক্সিং রিংয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় সাব-জুনিয়র বয়েজ অ্যান্ড গার্লস স্টেট বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাক্টিং (অ্যাসিস্ট্যান্ট) সেক্রেটারি কুনাল শাহ, হাওড়া ডিস্ট্রিক্ট বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি মুকুলনাথ তিওয়ারি, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও সঙ্গীত পরিচালক অভিজিৎ পাল, সমাজসেবী কৌশিক বিশ্বাস, সৌম্য শঙ্কর বোস, সম্পাদক গোস্বামী সিং এবং সমাজসেবী অখিলেশ সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। ক্রীড়া ও প্রতিভা বিকাশের এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা রবিবার পর্যন্ত চলবে।