সোমবার | ২৫ মে ২০২৬

আমেরিকা একটি শর্ত না মানলে আলোচনা নয়, অবস্থান স্পষ্ট করল ইরান

 আমেরিকা একটি শর্ত না মানলে আলোচনা নয়, অবস্থান স্পষ্ট করল ইরান

ওয়াশিংটন, ২৫ মে : ইরান আর আমেরিকার মধ্যে শান্তিচুক্তি কবে হবে তা এখনও স্পষ্ট নয়। ইরানের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আমেরিকা নির্দিষ্ট একটি শর্ত না মানলে তারা কোনওভাবেই আলোচনার টেবিলে বসবে না। আর তারপরেই ফের শান্তিচুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে।

            ইরানের তরফে বলা হয়েছে, যুদ্ধ পুরোপুরি থামানোর প্রাক্‌শর্ত হিসাবে আমেরিকা আশ্বাস দিয়েছিল যে, ইরানের যে সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলি ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু প্রতিশ্রুতি দিয়েও সেই কথা আমেরিকা রাখেনি বলে অভিযোগ। তাই আমেরিকার দেওয়া আশ্বাস বাস্তবায়িত না-হলে শান্তিচুক্তিতে রাজি নয় ইরান। আবার হরমুজ় প্রণালীর উপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহারের বিষয়ে দুই দেশের মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

            ইরানের আধা সরকারি সংবাদসংস্থা ‘তাসনিম’-এর প্রতিবেদন অনুসারে, শান্তিচুক্তির প্রথম ধাপে যদি আমেরিকা বাজেয়াপ্ত করা সম্পত্তি ফিরিয়ে না-দেয়, তা হলে চূড়ান্ত সমঝোতার পথে হাঁটবে না তেহরান। ওই প্রতিবেদনে বলা হয়‌েছে, আমেরিকার ‘বার বার অবস্থান বদল’ নিয়ে অসন্তুষ্ট ইরান। তাই ওই শর্ত মানা-না হলে তারা যে বোঝাপড়ায় আসবে না, তা পাকিস্তান এবং অন্য মধ্যস্থতাকারী দেশগুলিকে জানিয়ে দিয়েছে তেহরান। ফলে শান্তিচুক্তি নিয়ে এখনও আশার আলো দেখা যাচ্ছে না।     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *