বৃহস্পতিবার | ০৯ এপ্রিল ২০২৬

কবিতা : অমিতাভ সরকার

 কবিতা : অমিতাভ সরকার

জীবন

মানুষের কাছে ভালোবাসা খুঁজে ফেরা
মনের ভিতর অপেক্ষা সুঘ্রাণ
চেনা চেহারায় ধূপছায়া স্বভাবেরা
অভাব বুঝতে পেতে রাখে দুই কান

ঘরের ভিতরে অঘোষিত সে পাহারা
দু’কথা জড়িয়ে দূরে সরে রোজ যায়
ঝামেলা সাজানো চাওয়া-পাওয়া চুপ পাড়া
একলা শরীর শরীরে শ্রদ্ধা চায়।

ছুটছে জ্বলুনি আগুনের এক দোষ
দিন শেষে স্মৃতি- কবেকার আফসোস।

যাওয়া না যাওয়ার শহরে কাজের বাড়ি
সময়ের বেশে ভাবনা নাকাল করে
ভাবের দোকানে ভাব করলেও আড়ি
গরীব এ মন আধপেটা খেয়ে মরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *