ইরান ছাড়ার নির্দেশিকা জারি কেন্দ্রীয় সরকারের
যুদ্ধবিরতি হতেই পদক্ষেপ ভারত সরকারের
নয়াদিল্লি, ৮ এপ্রিল : যুদ্ধবিরতি ঘোষণা হতেই ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিল নরেন্দ্র মোদি সরকার। সাময়িকভাবে যুদ্ধ থামলেও এখনও আশান্তির আগুনে ছেয়ে রয়েছে ইরান। যে কোনও মুহূর্তে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। সেই পরিস্থিতি বিবেচনা করে এমন পদক্ষেপ দিল্লির, মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞ মহল।
বুধবার ইরানের ভারতীয় দূতাবাসের তরফ থেকে জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের নির্দেশ দেওয়া হচ্ছে, যেভাবে হোক আপনারা দ্রুত ইরান ছেড়ে বেরিয়ে যান।কোন পথে ইরান ছাড়বেন, তা বিস্তারিত জানতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন। দূতাবাসের পরামর্শ ছাড়া কোনও আন্তর্জাতিক সীমান্তের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন না।’ যে কোনও সমস্যায় তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগযোগ করতেও বলা হয়েছে ওই নির্দেশিকায়। একইসঙ্গে দূতাবাসের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও।