বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি ২০২৬

Tags : tripura

ত্রিপুরা খবর

২৮ ও ২৯ নভেম্বর ইউনিটি প্রমো ফেস্ট,মেরি ডাওঙ্গির আগমনী বার্তায়

অনলাইন প্রতিনিধি :-বহুল প্রতীক্ষিত ইউনিটি প্রমো ফেস্ট জম্পুইয়ে হতে যাচ্ছে আটাশ এবং ঊনত্রিশ নভেম্বর। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে এই উৎসবকে কেন্দ্র করে পাহাড়ের প্রতিটি গ্রামে, প্রতিটি উপত্যকায় যেন এক অদৃশ্য উত্তাপ, এক প্রত্যাশার হাসি লেগে আছে। আর সেই উৎসাহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মায়ানমার বংশোদ্ভূত মিজোরামের জনপ্রিয় কণ্ঠশিল্পী মেরি ডাওঙ্গি।জম্পুই পাহাড়ে তার আগমন যেন হঠাৎ […]readmore

ত্রিপুরা খবর

গ্রাহকদের পকেট কাটছে, বাড়ছে ক্ষোভ,মাশুল বৃদ্ধি করেছে বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে সামগ্রিকভাবে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি পেয়েছে। প্রায় সবক্ষেত্রে বেড়েছে বিদ্যুৎ ব্যবহারের খরচ তথা এনার্জি চার্জ। শুধুমাত্র বিদ্যুৎ সংযোগ বাবদ মাসিক স্থায়ী খরচ তথা ফিক্সড চার্জ কয়েকটি ক্ষেত্রে নামমাত্র কমেছে। অথচ গত ১৬ নভেম্বর ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের তরফে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে দাবি করা হয় যে রাজ্যে বিদ্যুৎ মাশুল বাড়বে না, কিছু ক্ষেত্রে কমবে। […]readmore

ত্রিপুরা খবর

ক্ষমতা হস্তান্তরের জটে বিপত্তি ডিএমের বিরুদ্ধে হাইকোর্টে মামলা!!

অনলাইন প্রতিনিধি :- প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরে আমলাদের অনীহার ঘটনায় উত্তরজেলা শাসক চাঁদনী চন্দ্রন (আইএএস) সহ চার আধিকারিকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হল। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কদমতলা ব্লকের কালাগাঙ্গের পাড় পঞ্চায়েতের প্রশাসনিক ক্ষমতা ঘিরে নয়া বিতর্ক মাথা তুলেছে। নির্বাচিত প্রধান মমতা বেগম এবং উপপ্রধান আব্দুল বাসিত দীর্ঘদিন ধরে পঞ্চায়েত দপ্তরের গেজেট নোটিফিকেশন না পাওয়ায় […]readmore

ত্রিপুরা খবর

তিপ্রা মথাকে দেওয়া হোক স্বরাষ্ট্র দপ্তর! ৩ মাসেই আইনের শাসন

অনলাইন প্রতিনিধি :- রাজ্যের বর্তমান শাসক দলের একদিকে গোষ্ঠীদ্বন্দ্ব, অন্যদিকে শরিকি লড়াই এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে, যা দেখে রাজ্যবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে। এরই মধ্যে শুক্রবার রাজ্য সরকারের অন্যতম শরিক তিপ্রা মথা দলের বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা এমন এক মন্তব্য করে বসেন, যাকে কেন্দ্র করে গোটা রাজ্যজুড়ে শোরগোল শুরু হয়েছে। সরকারের শরিক হয়ে […]readmore

ত্রিপুরা খবর

ট্রাফিক অব্যবস্থাপনার জেরে উড়ালপুলে দমবন্ধ-জ্যাম!!

অনলাইন প্রতিনিধি :- যানজট কমানোর জন্য তৈরি আগরতলা ফ্লাইওভারই এখন জ্যামের সবচেয়ে বড় ফাঁদ! শহরের প্রাণকেন্দ্রে তৈরি এই উড়ালপুলের উদ্দেশ্য ছিল যানজট কমানো। কিন্তু আজ তা নিজেই পরিণত হয়েছে শহরের সবচেয়ে ভয়ঙ্কর যানজটের উৎসে।প্রতিদিন বিকেল হলেই উড়ালপুলের মাথায় শুরু হয় তীব্র যানজট। এমন দৃশ্য দেশের অন্য কোনো শহরে সচরাচর দেখা যায় না,এমনই অভিযোগ সাধারণ মানুষের। […]readmore

ত্রিপুরা খবর

ক্রেতাস্বার্থে ভূমিকা নিতে হবে লিগ্যাল মেট্রোলজিকে: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :- ক্রেতা স্বার্থ সুরক্ষিত রাখতে রাজ্য এবং দেশ জুড়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে লিগ্যাল মেট্রোলজি। শুক্রবার রাজধানীর একটি বেসরকারী হোটেলে আইনি পরিমাপের আইন শীর্ষক একটি আলোচনাসভায় উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরা সরকারের খাদ্য, গণবিতরণ ও ভোক্তা বিষয়ক বিভাগের অধীনে আইনি পরিমাপ শাখার আয়োজিত […]readmore

ত্রিপুরা খবর

হ্যাপিয়েস্ট আওয়ার বার মালিককে,আবারও শোকজ নোটিশ দিতে নির্দেশ হাইকোর্টের!!

অনলাইন প্রতিনিধি :-রবীন্দ্র শতবার্ষিকী ভবনের পাশে হ্যাপিয়েস্ট আওয়ার বারের মালিক পক্ষকে আবারও শোকজ নোটিশ দিতে নির্দেশ দিলো ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এমএস রামাচন্দ্র রাও-এর ডিভিশন বেঞ্চ। পশ্চিম জেলা আবগারি সমাহর্তা (জেলাশাসক) এই নোটিশ দেবেন। কেন হ্যাপিয়েস্ট আওয়ারের বারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না? এর জবাব নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে দিতে হবে মালিক পক্ষকে।এই […]readmore

ত্রিপুরা খবর

জম্পুই পাহাড়ে মিজোরামের আগ্রাসন ত্রিপুরা সরকারের ভূমিকায় প্রশ্ন!!

অনলাইন প্রতিনিধি :-জম্পুইয়ে আবারও মিজোরামের আগ্রাসন ভূমিকায় কাঞ্চনপুরে চরম উত্তেজনা চলছে।গত বছরের বেথেলিয়ানচীফে বন দপ্তরের নির্মিত ক্যাফেটেরিয়ারে গ্রেনেড নিক্ষেপের ঘটনার স্মৃতি এখনও তাজা। গেলো বছর ঠিক এই সময় জম্পুই পাহাড়ের ফুলডুংসাইয়ে নির্মিত ক্যাফেটেরিয়ার দালান বাড়ির একাংশ মিজোরামের আগ্রাসী চাপের সামনে ভেঙে ফেলা হয়েছিল। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসতে হয়েছিল জেলার গোটা প্রশাসনিক টিমকে। […]readmore

গুরুত্ব পূর্ন সংবাদ ত্রিপুরা খবর

বিদ্যুৎ নিগমের উদ্যোগে সোলার টেকনিশিয়ানদের প্রশিক্ষণ শুরু!!

অনলাইন প্রতিনিধি :-নবায়নযোগ্য শক্তি ক্ষেত্রে রাজ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্যের পালক যোগ করেছে। পিএম সূর্যঘর মুফত বিজলী যোজনার সফল বাস্তবায়নে ইতিমধ্যেই রাজ্য পাঁচ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের মাইলফলক ছুঁতে চলেছে। এখন লক্ষ্য আরও বড় পরিসরে যেন প্রতিটি গ্রাহক নিশ্চিন্তে, নিরাপদে এবং ঝামেলাহীনভাবে এই সুবিধা উপভোগ করতে পারেন। সেই কারণেই ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড জিআইজেড-এর সহযোগিতায় মাঠ […]readmore

ত্রিপুরা খবর

স্বচ্ছ ও নির্ভুল বিদ্যুৎ পরিষেবায় শুরু হলো স্মার্ট প্রিপেইড মিটার!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের আগরতলা ১ নম্বর সার্কেলের অফিস সমূহ বুধবার পোস্টপেইড থেকে প্রিপেইড স্মার্ট মিটার ব্যবস্থায় পা রাখল। নিগমের কর্পোরেট কার্যালয়ের এনওএমসি কক্ষে এই ব্যবস্থার উদ্বোধন করেন ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এজিএম রেভিনিউ মিতা সাহা, এজিএম ডিপিএনসি শিবির দেববর্মা, আগরতলা এক নম্বর সার্কেলের এজিএম প্রদীপ সূত্রধর, ২ নম্বর […]readmore