শুক্রবার | ০৮ মে ২০২৬

রাজ্যে এসআইআর শীঘ্রই প্রশাসনে ব্যাপক তৎপরতা!!

 রাজ্যে এসআইআর শীঘ্রই প্রশাসনে ব্যাপক তৎপরতা!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি :-রাজ্যেও এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন) প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এ মর্মে প্রশাসনে এখন ব্যাপক তৎপরতা চলছে, এবং প্রস্তুতিও তুঙ্গে। বিশেষ করে এসডিএম অফিসগুলিতে ব্যাপক তৎপরতা চলছে বর্তমানে। এসআইআর কর্মকাণ্ডের একেবারে সামনে হচ্ছে বিএলওরা।

এই বিএলওরা বহুদিন আগে থেকেই এসআইআরের কাজ শুরু করে দিয়েছে। বিশেষ করে ম্যাপিং। ত্রিপুরায় এসআইআরের ভিত্তিবর্ষ হচ্ছে ২০০৫ সালে। এ মর্মে আগেই বিএলওদের কাছে নির্দেশ গেছিল যে তারা যেন ২০০৫ সালের ভোটার তালিকায় যাদের নাম আছে এবং বর্তমান তালিকায় যাদের নাম রয়েছে তাদের ম্যাপিং সম্পূর্ণ করে ফেলে। একই সাথে ২০০৫ সালে ভোটার তালিকায় যাদের নাম নেই অথচ তাহার বাবা মা বা অন্য কোন সম্পর্কের কারো নাম রয়েছে তাদের তথ্য নিয়ে ম্যাপিং সম্পূর্ণ করতে।

ইতোমধ্যেই বিএলওরা প্রায় ৮০% ম্যাপিং’র কাজ সম্পূর্ণ করে নিয়েছেন।
কিছুদিন আগে নির্বাচন কমিশনের তরেফ নির্দেশ দেওয়া হয়েছিলো যে, ৮০% ম্যাপিং অবশ্যই সম্পূর্ণ করতে হবে বিএলওদের। এরপর নতুন করে নির্দেশ আসে ৯০ ম্যাপিং সম্পূর্ণ করতে হবে বিএলওদের এবং কাজটি খুব শীঘ্রই সম্পূর্ণ করতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিএলওদের। ধারণা করা হচ্ছে হয়তো খুব শীঘ্রই ত্রিপুরা সহ আরও বেশ কয়েকটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে।

উল্লেখ্য, দেশে গত বছর বিহার দিয়ে প্রথম এসআইআর শুরু হয়েছিলো। ভোটমুখী রাজ্য ছিল বিহার। গত নভেম্বরে বিহারে ভোট হয়। এই এসআইআর নিয়ে দেশে ব্যাপক হই চই হয়। সুপ্রিম কোর্টে প্রচুর মামলা মোরদ্দমা হয়। কিন্তু তাতেও বিতর্ক চাপা পড়েনি।
এরপর পশ্চিমবঙ্গ সহ দেশের বারো রাজ্যে এসআইআর হয়। এরপর পশ্চিমবঙ্গে এসআইআর পর্ব নিয়ে দেশজুড়ে ব্যাপক হই চই হয়। এরই মধ্যে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোেটও সম্পন্ন হয়ে যায়।

এবার বাদবাকি রাজ্যগুলিতে এসআইআর প্রক্রিয়া শুরু হবার কাজ। মূলত ভোটার তালিকা ত্রুটিমুক্ত করতেই এই ভাবনা নির্বাচন কমিশনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *