অন্যখবর

বিএমডব্লুর নতুন গাড়ি

কলকাতা- ভারতের বাজারে এল বিএমডব্লুর নতুন মডেলের গাড়ি, বিএমডব্লু ৪৪০আই। এবার থেকে দেশজুড়ে নতুন মডেলের এই গাড়িটি পাওয়া যাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। বিএমডব্লু গ্রুপ ইন্ডিয়ার প্রেসিডেন্ট এবং সিইও হরদীপ সিং ব্রার বলেন, ‘এই নতুন মডেলের গাড়িটির তাক লাগিয়ে দেওয়া ডিজাইন গাড়ি চালানোর অভিজ্ঞতাকেই বদলে দেবে। আমাদের গ্রাহকদের জন্য এমন একটি গাড়ি নিয়ে আসতে পেরে বিএমডব্লু গ্রুপ ইন্ডিয়া গর্বিত।’

কগনিজ্যান্ট টেকনোভার্স হ্যাকাথন ২০২৬

কলকাতা: কগনিজ্যান্ট এক জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কগনিজ্যান্ট টেকনোভার্স হ্যাকাথন ২০২৬-এর সমাপ্তি ঘোষণা করেছে। এই হ্যাকাথনে ২২,০০০-এরও বেশি প্রি-ফাইনাল বর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল, যাদের মধ্যে ৬২ শতাংশই ছিল নারী। এই ছাত্রছাত্রীরা আইআইটি, এনআইটি এবং আইআইআইটি সহ ভারতজুড়ে ১৬০টিরও বেশি শহরের ৪৫০টিরও বেশি কলেজ থেকে এসেছিল। কলকাতার টেকনো মেইন সল্টলেকের টিম আউলগরিদাম্স প্রথম রানার-আপ হিসেবে উঠে এসেছে।

Sumit Chakraborty: