ভাঙণ এবার পরিবারে, ঋত তৃণমূলের ভাইফোঁটার অনুষ্ঠানে হাজির মমতার ভাই
কলকাতা, ১১ নভেম্বর- বাংলায় রাজনৈতিক পট পরিবর্তনের পরেই ভাঙণ ধরেছিল তৃণমূলে। বর্তমানে রাজ্যে তৃণমূলের দুই গোষ্ঠী। এবার ভাঙণ ধরল মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে। ঋতব্রতর গণতান্ত্রিক তৃণমূলের ভাইফোঁটায় হাজির হলেন মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। ফোঁটা নিলেন মমতার একসময়ের ঘনিষ্ঠ বলে পরিচিত চন্দ্রিমা ভট্টাচার্যের কাছ থেকে। উপস্থিত ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মদন মিত্র, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমরা।
প্রত্যেক বছর কালীঘাটে নিজের বাড়িতেই বড় করে ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। পালাবদলের পরে সেই বাড়িতে এবার আর সেই আয়োজন করা হয়নি। চলতি বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের ঐতিহ্যবাহী কালীপুজো ৪৯তম বর্ষে পদার্পণ করেছিল। অর্থাৎ বাম জামানায় তিনি যখন বিরোধী শিবিরের এক নম্বর মুখ, ঠিক তখনই নিজের বাড়িতে এই পুজো শুরু করেছিলেন তিনি। গত ১৫ বছর ধরে এই পুজো কেবল তৃণমূল কংগ্রেস দলের অন্দরেই নয়, বরং রাজ্য প্রশাসনের অলিন্দেও আস্থার অন্যতম শক্তিপরীক্ষা বা ‘সূচক’ হিসেবে বিবেচিত হত। রাজ্য রাজনীতিতে ক্ষমতা হারানোর পর প্রথম কালীপুজোতেই সেই রাশ উবে গিয়েছে। পুজোর পর ভাইফোঁটাতেও দিদির হাত থেকে ফোঁটা পাওয়ার সেই রাজনৈতিক কৌতূহলের কোনও অবকাশই আর রাখেনি বর্তমান পরিস্থিতি। অন্যদিকে মঙ্গলবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় আচমকা হাজির হন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এলাকায় মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের কালীপুজোয় উপস্থিত হয়ে পুজো দেন তিনি। পুজো শেষে বাবুন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং প্রকাশ্যে বলেন, “দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।”
আর বাবুনের এই মন্তব্যই রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এবার কী তবে বিজেপির পথে এগোচ্ছেন মমতার ভাই, সেই প্রশ্ন সামনে এসেছে। সেখানেই জল্পনা উস্কে দিয়ে বাবুন বলেছেন, দাদা (শুভেন্দু) যদি কোনো কথা বলেন তাহলে তা ভেবে দেখব। তারপরেই এদিনই গণতান্ত্রিক তৃণমূলের ভাইফোঁটায় হাজির হলেন বাবুন।