সোমবার | ০৯ নভেম্বর ২০২৬

ধর্ষণ মামলায় গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস

 ধর্ষণ মামলায় গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস

কলকাতা, ৯ নভেম্বর– ধর্ষণ মামলায় এবার গ্রেফতার হলেন ক্যানিং পশ্চিমের মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস। আগেই এই মামলায় সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন বিধায়ক। তাতেও রেহাই মিলল না। শেষপর্যন্ত গ্রেফতার হলে হলো তাকে। সোমবার সন্ধ্যায় মুম্বই যাওয়ার পথে পরেশরামকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করল বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। প্রায় ১৭ দিন ধরে তিনি পলাতক ছিলেন। শেষদিকে সিআইডি-র তলবে সেভাবে সাড়া দিচ্ছিলেন না বিধায়ক। তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, সম্ভবত জিজ্ঞাসাবাদ এড়াতেই তিনি মুম্বই পালানোর পরিকল্পনা করেছিলেন।

            পুলিশ সূত্রে খবর, মমতা তৃণমূলের ওই বিধায়ক বিমান ধরতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছেন, এই খবর পেয়ে বারুইপুর জেলা পুলিশের বিশেষ অপারেশন গ্রুপ (এসওজি) তার পিছু নেয়। বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করা হয়। তার পরেই গ্রেফতার করা হয় পরেশকে। পুলিশের দাবি, তদন্ত এড়াতেই তিনি শহর ছাড়ার চেষ্টা করছিলেন। বিধানসভা ভোটের ফল বার হওয়ার পর ক্যানিং পশ্চিমের বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগে মামলা হয়েছে। ২০২৩ সালে পঞ্চায়েত ভোটের সময় অশান্তির অভিযোগে অভিযুক্ত তিনি। তা ছাড়া খুনের চেষ্টা, অস্ত্র আইনেও বিধায়ক পরেশ অভিযুক্ত। পঞ্চায়েত ভোটের মনোয়ন জমা দেওয়ার সময় রাজনৈতিক অশান্তির ঘটনায় সিআইডি তলব করেছিল পরেশকে। কিছু দিন আগে ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন। তবে জিজ্ঞাসাবাদপর্বে অসুস্থ হয়ে পড়েন। এসএসকেএম নিয়ে যেতে হয়েছিল।

            পুলিশ সূত্রে খবর, ক্যানিং থানায় দায়ের হওয়া একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস।  বরাবর তিনি অবশ্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই ছিলেন। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকি দেওয়ার মতো গুরুতর ধারায় মামলা রয়েছে। অতীতের ভারতীয় দণ্ডবিধির (যা  এখন ভারতীয় ন্যায় সংহিতা) ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় পরেশরাম দাসের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল গত ৫ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *