বৃহস্পতিবার | ০৫ নভেম্বর ২০২৬

বাবরের নামাঙ্কিত মসজিদ করতে দেওয়া হবে না, ঘোষণা মুখ্যমন্ত্রীর, পাল্টা হুমায়ুনের

 বাবরের নামাঙ্কিত মসজিদ করতে দেওয়া হবে না, ঘোষণা মুখ্যমন্ত্রীর, পাল্টা হুমায়ুনের

কলকাতা, ৫ নভেম্বর- কলকাতা অফিস, ৫ নভেম্বর– ফের মুর্শিদাবাদে মসজিদ গড়া নিয়ে বিতর্ক তৈরি হলো। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিলেন, বাবরের নামাঙ্কিত কোনো মসজিদে অনুমতি দেওয়া সম্ভব নয়। নামের মসজিদের পরিকল্পনায় মিলবে না প্রশাসনিক অনুমতি বা নকশার ছাড়পত্র। মুখ্যমন্ত্রী তথা প্রশাসনিক প্রধানের এই কড়া অবস্থানের ২৪ ঘণ্টার মধ্যেই অবস্থান বদল নওদার বিধায়ক হুমায়ুন কবীরের। বৃহস্পতিবার সকালে তিনি জানালেন, রাজ্যের প্রশাসনিক প্রধান যা চাইবেন, তার সেই সিদ্ধান্ত ও ইচ্ছাকে গুরুত্ব দেওয়াই শ্রেয়। 

            মুখ্যমন্ত্রী শুভেন্দু বুধবার এক প্রশাসনিক পর্যালোচনা সভায় জানান, মুর্শিদাবাদে অনেক কৃতী ও গুণী মানুষ রয়েছেন, তাদের নামে যা খুশি তৈরি করা যেতে পারে। কিন্তু ‘বাবর’ নামটি যুক্ত থাকলে কোনও ভাবেই প্ল্যান পাস হবে না, কোনও প্রশাসনিক অনুমতিও মিলবে না। মুখ্যমন্ত্রী জানান, এই বিষয়ে জেলাশাসককে (ডিএম) পরিষ্কার নির্দেশ দেওয়া রয়েছে।

            পাল্টা বৃহস্পতিবার সকালে অবস্থান বদলে হুমায়ুন বলেন, “উনি রাজ্যের প্রশাসনিক প্রধান। উনি যদি এই প্রকল্পের সঙ্গে ‘বাবরি’ নাম না চান, তবে তার ইচ্ছাকে মান্যতা দেওয়া ছাড়া উপায় নেই।” হুমায়ুনকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, “বাবরি মসজিদ তো হবেই না। উনি দিনে এক কথা বলেন, আর রাতে অন্য কথা বলেন। পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়। এক সময় তো বলেছিলেন দুবাই চলে যাবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *