শুক্রবার | ০৯ অক্টোবর ২০২৬

নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই

 নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই

স্টকহোম: নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভানেথেম নাভি পিল্লাই। শুক্রবার নরওয়ের নোবেল কমিটি এই পুরস্কার ঘোষণা করে। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি আন্তর্জাতিক আদালত এবং রাষ্ট্রপুঞ্জে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। ভারতীয় তামিল বংশোদ্ভূত এই দক্ষিণ আফ্রিকান বিচারপতি নেলসন ম্যান্ডেলের হয়ে মামলাও লড়েছিলেন।
চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লক্ষ সুইডিশ ক্রোনা। আগামী ১০ ডিসেম্বর নরওয়ের অসলোয় পুরস্কার প্রদান করা হবে। এদিন পুরস্কার ঘোষণার পর রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার দফতর পিল্লাইয়ের প্রশংসা করে। মুখপাত্র শাবিয়া মান্টু জেনেভায় বলেন, ‘মানবাধিকার রক্ষায় আরও দায়বদ্ধতা প্রয়োজন।’
চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লক্ষ সুইডিশ ক্রোনা। আগামী ১০ ডিসেম্বর নরওয়ের অসলোয় পুরস্কার প্রদান করা হবে। এদিন পুরস্কার ঘোষণার পর রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার দফতর পিল্লাইয়ের প্রশংসা করে। মুখপাত্র শাবিয়া মান্টু জেনেভায় বলেন, ‘মানবাধিকার রক্ষায় আরও দায়বদ্ধতা প্রয়োজন।’ এরপর আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারপতি হিসাবেও দায়িত্ব সামলান। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার প্রধানের দায়িত্ব সামলেছেন। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত অধিকৃত প্যালেস্টাইন ভূখণ্ড নিয়ে রাষ্ট্রপুঞ্জের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের সভাপতিত্ব করেন। ২০১৯ সালে মায়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে অ্যাড হক বিচারপতি হিসাবে তাঁকে নিযুক্ত করা হয়। সেই নাভি পিল্লাই পেলেন নোবেল শান্তি পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *