সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬

দিনভর কলকাতায় একাধিক কর্মসূচিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি

 দিনভর কলকাতায় একাধিক কর্মসূচিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি

কলকাতা, ২৮ সেপ্টেম্বর– রবিবারের পরে আজও কলকাতায় দুটি কর্মসূচিতে যোগ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সকালে সোদপুরের লোকসংস্কৃতি ভবনে অঙ্গণ মিলন সেবা কর্মসূচিতে যোগ দেন তিনি। সেখানে তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিজেপির পদাধিকারীরা। এর পর যুব সংবাদ সম্মেলনে যোগ দেন তিনি। সেখানেও তার সঙ্গে শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য হাজির ছিলেন।

            রবিবার কর্মসূচিতে যোগ দিয়ে দলের বিধায়কদের রাস্তায় নেমে কাজ করার নির্দেশ দিয়েছিলেন নিতিন। এদিনও একইভাবে দলের সব স্তরের কর্মীদের জোট বেঁধে কাজ করার পরামর্শ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *