মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে নানা কর্মসূচি রাজ্য সরকারের
কলকাতা, ৩ সেপ্টেম্বর- মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষকে কেন্দ্র করে এদিন রাজ্য সরকারের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়। সকালে টালীগঞ্জে মহানায়কের মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী চারদিন ধরে নন্দনে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় ট্রিবিউট ওয়ার্কের আয়োজন করা হয়। সেখানেও যোগ দেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে চলচ্চিত্র জগতের অভিনেতা, অভিনেত্রী, পরিচালকেরাও ছিলেন।