বুধবার | ০২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের স্পিকার সঙ্গে দেখা করলেন ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী

 বাংলাদেশের স্পিকার সঙ্গে দেখা করলেন ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী

ঢাকা, ২৯ আগস্ট : বুধবার বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। বুধবার দুপুরে বাংলাদেশের জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে দু’জনের মধ্য বৈঠক হয়।

            দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তারে সংসদীয় প্রতিনিধিদলের সফর, রোহিঙ্গা সমস্যা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক আদানপ্রদান নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে। দীনেশের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্পিকার বলেন, ‘দুই দেশের জনগণের মধ্যেকার সম্পর্ক ভারত-বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত। পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন সার্বভৌমত্বের ভিত্তিতে এ সম্পর্ক সামনে এগিয়ে যাবে।’ দীনেশ লোকসভার স্পিকার ওম বিড়লার তরফে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারকে ভারতে আসার আমন্ত্রণ জানান।

            দীনেশ ত্রিবেদী বলেন, ‘দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক তৈরিতে ভারত সরকার আগ্রহী।’ আসন্ন ব্রিক্‌স সম্মেলনে ভারতে আসার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেককে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি ভারতে আসবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। কয়েকটি সূত্রের দাবি, তারেকের দিল্লি সফরের বদলে হাসিনার প্রত্যর্পণের শর্ত রেখেছে ঢাকা। এরই মধ্যে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *