শনিবার | ২২ আগস্ট ২০২৬

ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ায়, নিহত ১৬, আহত শতাধিক

 ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ায়, নিহত ১৬, আহত শতাধিক

কিভ, ২২ আগস্ট : মধ্য ইউক্রেনের শহর ক্রিভি রিহতে এবার ড্রোন হামলা চালাল রাশিয়ার সেনা। এই শহরের একটি শপিং মলে শুক্রবার রাতে (ভারতীয় সময়) ‘ডাবল ট্যাপ’ ড্রোন হামলা চালানো হয়। এর ফলে মহিলা ও শিশু-সহ অন্তত ১৬ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা ১৩০-এরও বেশি। আহতদের মধ্যে অন্তত ২৩ জন শিশু।

            ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রশাসনিক প্রধান আলেকজ়ান্ডার হানঝা শনিবার জানিয়েছেন, হামলার সময় ওই শপিং মলে থাকা ন’জন এখনও নিখোঁজ। সম্ভবত তারা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন। প্রসঙ্গত, ‘ডাবল ট্যাপ’ ড্রোন হামলা হল একটি বিশেষ সামরিক কৌশল। এই পদ্ধতিতে প্রথম বার ড্রোন হামলা চালানোর কিছুক্ষণ পর ঠিক একই স্থানে দ্বিতীয় হামলাটি চালানো হয়। প্রথম যখন এমন হামলা হয় তখন সেখানে অনেক মানুষ এসে জড়ো হন। আসেন উদ্ধারকর্মী থেকে চিকিৎসকেরা, আর সেই সময়েই হয় দ্বিতীয় হামলা।

            দু’টি হামলা হলে হতাহতের সংখ্যাও অনেক বেড়ে যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘দিনের বেলায় জনাকীর্ণ শহরে চালানো এই হামলা নিন্দনীয় ও জঘন্য।’ তার দাবি, প্রথম হামলার পর যখন দমকল ও জরুরি পরিষেবাকর্মীরা ঘটনাস্থলে উদ্ধারের কাজ চালাচ্ছিলেন, তখন দ্বিতীয় হামলা চালানো হয়। সংবাদমাধ্যম বিবিসি প্রচারিত একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, আগুনে জ্বলতে থাকা শপিং মলে দ্বিতীয় একটি ড্রোন হামলা চালাচ্ছে। শুক্রবারই দক্ষিণ ইউক্রেনের মাইকোলিভ অঞ্চলে রুশ সেনার দু’টি পৃথক হামলায় চারজন নিহত হওয়ার খবর মিলেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *