রবিবার | ০২ আগস্ট ২০২৬

ব্রড পিকে গিয়ে নিখোঁজ পর্বতারোহী নির্মল পুরজা

 ব্রড পিকে গিয়ে নিখোঁজ পর্বতারোহী নির্মল পুরজা

কারাকোরাম, ১ আগস্ট : পর্বতারোহণে গিয়ে এবার নিখোঁজ বিশ্ববিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা। ৪৩ বছর বয়সেও দুর্গম কারাকোরামের ব্রড পর্বতশৃঙ্গের উদ্দেশে সদলবলে রওনা দিয়েছিলেন নির্মল। কিন্তু মাঝপথে বিপদ আসে। প্রবল তুষারঝড়ের মুখে পড়ে ১০ জনের দলটি নিখোঁজ হয়ে যায়। পরে চারজনের দেহ উদ্ধার হলেও এখনও নির্মল পুরজার কোনও খোঁজ মেলেনি। তাতে উদ্বেগ তো বাড়ছে।

            এরই মধ্যে একটি দাবি করেছেন নির্মলের সতীর্থরা। অর্জুন বাজপেয়ী নামে এক অভিযাত্রী জানাচ্ছেন, ৮ হাজার মিটারের বেশি উচ্চতাসম্পন্ন ১৪টি শৃঙ্গ পুরজা জয় করেছেন মাত্র ৬ মাস ৬ দিনে, যা বিরলতম রেকর্ড। কিন্তু এবার ব্রড পিক অভিযানে সঙ্গে সাপ্লিমেন্টারি অক্সিজেন নেননি তিনি। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ ছিল বলে মনে করছেন অর্জুন। পর্বত অভিযানে অক্সিজেন সিলিন্ডার বাধ্যতামূলক। দুর্গম এলাকায় সাপ্লিমেন্টারি অক্সিজেন স্বাভাবিক। কিন্তু পুরজা সেই সাপ্লিমেন্টারি সিলিন্ডার সঙ্গে নেননি বলে জানাচ্ছেন সতীর্থরা। আর সেই কারণে এত বড় বিপদের মোকাবিলা করতে পারেননি।

            দিন কয়েক আগে পাক অধ্যুষিত কাশ্মীরের ব্রড পর্বতশৃঙ্গ অভিযানে যান নির্মল পুরজা-সহ ১০ জনের অভিযাত্রী দল। কেটু পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ, ব্রড পিক তার থেকে সামান্য নিচু। সুতরাং উচ্চতার নিরিখে যত না কঠিন, কারাকোরামের মতো ঝঞ্ঝাপ্রবণ, দুর্গম পার্বত্য এলাকা পেরিয়ে শিখরে জয়পতাকা ওড়ানো তার চেয়ে ঢের বেশি কঠিন। সাধারণ অভিযানের চেয়ে অনেক বেশি সাবধানতা অবলম্বন জরুরি এক্ষেত্রে। সেই কথা কী জানতেন না নির্মল? পাহাড়ের চড়াই-উতরাই নিয়ে তার অভিজ্ঞতা অনেকের চেয়ে অনেক বেশি। কিন্তু পর্বতারোহণ তার কাছে স্রেফ পেশা ছিল না। ছিল নিজের সঙ্গেই নিজের একটা চ্যালেঞ্জ। পর্বতারোহী মহলে নির্মল ‘নিমসদাই’ পরিচিত। এবার সেই প্রিয় মানুষটি নিখোঁজ হওয়ায় উদ্বিঘ্ন সকলে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *