শনিবার | ১৮ জুলাই ২০২৬

সীমান্ত সুরক্ষায় বিশেষ জোর, চিকেনস নেক নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

 সীমান্ত সুরক্ষায় বিশেষ জোর, চিকেনস নেক নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

কলকাতা, ১৮ জুলাই- বঙ্গে পালাবদলের পরে প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়েই সীমান্ত নিরাপত্তার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় বিধানসভায় নির্বাচনের প্রচারে এসে তিনি বারবার এই অভিযোগ তুলেছিলেন যে, বাংলার তৃণমূলের সরকার বিএসএফকে জমি দিচ্ছে না বলেই সীমান্ত এলাকার অনেক জায়গাতেই ফেন্সিংয়ের কাজ করা যাচ্ছে না। ফলে অনুপ্রবেশ সমস্যার সমাধান হচ্ছে না। এবার বিজেপির সরকার আসার পরেই সেই সীমান্ত সুরক্ষাক বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাৎপর্যপূর্ণ ভাবে শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তার বৈঠকে সবচেয়ে গুরুত্ব পেয়েছে শিলিগুড়ি করিডর, যা চিকেনস নেক নামেও পরিচিত।

            শিলিগুড়ির উপকণ্ঠে অবস্থিত এই চিকেনস নেক প্রতিরক্ষার দিক থেকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিশেষ অংশ। এত দিন চিকেনস নেকের অদূরে অবস্থিত চিন সীমান্ত ছিল নজরদারির মূল কেন্দ্র। কিন্তু সম্প্রতি তাতে যোগ হয়েছে বাংলাদেশ এবং ভুটান সীমান্তও। বাদ রাখা হয়নি নেপালকেও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তরকন্যায় বিশেষ একটিু বৈঠকে যোগ দেন। শনিবারের এই বৈঠকে আলোচনার অন্যতম বিষয় ছিল সীমান্তে নজরদারি এবং সুরক্ষা। সূত্রের খবর, আলোচনা হয়েছে গুন্ডাদমন আইন, জন্ম-মৃত্যুর নথি ডিজিটাইজ়েশন এবং অবৈধ ভোটার এবং আধার কার্ড ইত্যাদি নিয়েও। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াই ছিলেন  দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহের বিজেপির জনপ্রতিনিধি থেকে প্রশাসনিক আধিকারিকেরা।

            শুক্রবার রাতেই উত্তরবঙ্গে পৌঁছন শাহ। আর শনিবার সকাল থেকে তার ঠাসা কর্মসূচি ছিল। উত্তরকন্যার পাশে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা ঘুরে দেখেছেন তিনি। কাঁটাতার লাগোয়া জামুড়িয়া ভিটা, সন্ন্যাসীকাঁটার মতো এলাকা পরিদর্শন করেছেন। শিলিগুড়ির জুমাগাছ বর্ডার আউটপোস্টে গিয়ে বিএসএফ জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএসএফের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *