বৃহস্পতিবার | ১৮ জুন ২০২৬

আর জি কর কান্ডে ফের তৎপর সিবিআই, জেরা নির্মলকে

 আর জি কর কান্ডে ফের তৎপর সিবিআই, জেরা নির্মলকে

কলকাতা, ১৮ জুন- বাংলায় পালাবদলের পরেই খুলেছে আর জি কর মামলার ফাইল। ফের তদন্তে নেমেছে সিবিআই। সেই মামলাতেই এবার পানিহাটীর প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ হাজিরা দিলেন নিউটাউনে সিবিআইয়ের দপ্তরে। ঘটনার দিন নির্মলের ভূমিকা কী ছিল তা জানতে চায় তদন্তকারীরা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তদন্ত করতে গিয়ে বারবার নির্মল ঘোষের নাম উঠে আসে। তরুণী চিকিৎসকের বাবা-মা-ও তার বিরুদ্ধে অভিযোগ করেন। পরিবারের অভিযোগ, নির্যাতিতার মৃতদেহ তড়িঘড়ি দাহ করার জন্য ‘চাপ’ দেওয়া হয়েছিল। এই গোটা প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছিলেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। এমনকী হাসপাতাল থেকে দেহ বের করার সময়ও তিনি ঘটনাস্থলে ছিলেন। সেই সংক্রান্ত বিষয়েই এদিন নির্মলের কাছ থেকে নানা তথ্য জানতে চান তদন্তকারীরা, এমনটাই সূত্রের খবর।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *