বৃহস্পতিবার | ১৮ জুন ২০২৬

উত্তরবঙ্গে প্রবল বিক্ষোভের মুখে প্রাক্তন মন্ত্রী উদয়ন

 উত্তরবঙ্গে প্রবল বিক্ষোভের মুখে প্রাক্তন মন্ত্রী উদয়ন

দিনহাটা, ১৮ জুন- বুধবার কলকাতা থেকে গ্রেফতার করা হয় আরেক প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে। বৃহস্পতিবার তাকে দিনহাটার আদালতে তোলা হলে পুলিশি হেফাজত দেয় আদালত। আর আদালত চত্বরে বিক্ষোভের মুখে পড়েন উদয়ন। প্রিজন ভ্যানে তোলার সময়ে লক্ষ্য করে তাকে ডিম ছোঁড়া হয়। শেষপর্যন্ত হেলমেট পরিয়ে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় উদয়নকে। তাতেও বিক্ষোভের হাত থেকে বাঁচেননি উদয়ন। তার পিঠে ডিম পড়ে। কোনওরকমে সেখান থেকে প্রাক্তন মন্ত্রীকে সরিয়ে নেয় পুলিশ। আবাস যোজনার ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে দিনহাটার এই প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। তাকে কলকাতা থেকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *