বুধবার | ০৩ জুন ২০২৬

সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে সমন ইডির

 সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে সমন ইডির

কলকাতা, ৩ জুন : এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সমন হাতে তার কালীঘাটের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আগেই বিধানসভায় স্বাক্ষর বিতর্কে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই মামলায় আগামী সোমবার তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিআইডি। সেই পরিস্থিতির মধ্যে এবার অভিষেকের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। জানা গিয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, আগামী ১৫ জুন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে বলা হয়েছে।

            নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে বেশ কিছু তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে উঠে এসেছে বলেই খবর। সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই কারণেই তাকে নোটিস বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *