শনিবার | ২৩ মে ২০২৬

আর জি কর কান্ডে এবার অভীক দে-র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের

 আর জি কর কান্ডে এবার অভীক দে-র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের

কলকাতা, ২৩ মে– আর জি কর কান্ডে এবার অভীক দে-র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল আর এন রবি। প্রভাব খাটিয়ে দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে থ্রেট কালচারের মতো অভিযোগ ওঠে এই অভীক দে-র বিরুদ্ধে। অভয়া কান্ডের সময়ে এই অভীককেই সেমিনার রুমে দেখা গিয়েছিল। জলঘোলা হওয়ায় এসএসকেএম হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিকে সাসপেন্ড করে স্বাস্থ্যদপ্তর। এবার তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। পাশাপাশি তিনি কীভাবে সার্ভিস কোটায় এসএসকেএমে স্নাতকোত্তর পড়ার সুযোগ পেয়েছেন, তা-ও তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

            রাজ্যে পালাবদলের পরেই আর জি কর কান্ডের তদন্ত নিয়ে ফের তৎপরতা শুরু হয়েছে। ওই সরকারি হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে উঠে আসে অভীক দে’র নাম। স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ গোষ্ঠীর প্রভাবশালী নেতা বলে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে ৩২ দফা অভিযোগ প্রকাশ্যে আসে। এর মধ্যে ছিল থ্রেট কালচার, মর্গে দুর্নীতি, চিকিৎসকদের বদলির ক্ষেত্রে হস্তক্ষেপ, দু’বছর ধরে নিয়মিত ক্লাস না করা, হাজিরা না দেওয়া, রিপোর্ট জমা না দেওয়া, রোগী না দেখা-সহ একাধিক অভিযোগ ছিল। ভীকের  বিরুদ্ধে তদন্তের নির্দেশের পর বিজেপির ইন্দ্রনীল খাঁ বলেন, “তিলোত্তমার বিচার প্রক্রিয়ায় যাঁরা বাধার সৃষ্টি করেছিলেন, সবার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। অনেক দিন আগে এই কাজ হওয়া উচিত। এটি এখন শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন দুর্নীতিগ্রস্তদের ছাড় দেওয়া হবে না। যথাস্থানে এদের জায়গা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *