বৃহস্পতিবার | ২১ মে ২০২৬

ইরান সংঘর্ষ নিয়ে আমেরিকার অবস্থানে ক্ষুব্ধ নেতানিয়াহু

 ইরান সংঘর্ষ নিয়ে আমেরিকার অবস্থানে ক্ষুব্ধ নেতানিয়াহু

ইজরায়েল, ২১ মে : ইরান সংঘর্ষ ইস্যুতে আমেরিকা যে পথে এগোচ্ছে তা পছন্দ নয় ইজরায়েলের। আর এ নিয়ে এবার মতবিরোধ সামনে চলে এল দুই বন্ধু দেশের। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরান সংঘর্ষে যে পথে এগোতে চাইছেন তাতে আপত্তি রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

            এই ইস্যুতে দুই রাষ্ট্রনেতার মধ্যে একপ্রস্ত তপ্ত ফোনালাপও হয় বলে মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশ। ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ খুলে রাখতে চাইছে আমেরিকা। আর তাতে সায় নেই নেতানিয়াহুর। আমেরিকার অবস্থানে কিছুটা হলেও বিরক্ত ইজরায়েলেরে প্রধানমন্ত্রী। মার্কিন সংবাদমাধ্যমগুলির দাবি, গত মঙ্গলবার ইরানে নতুন হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। কিন্তু তার ঠিক আগেই সোমবার আচমকা তিনি ঘোষণা করে দেন, ওই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে। পরের দিন, মঙ্গলবার ফোনে কথা হয় ট্রাম্প এবং নেতানিয়াহুর। দুই ‘বন্ধুর’ প্রায় এক ঘণ্টার ফোনালাপ একটি পর্যায়ে গিয়ে বেশ তপ্ত হয়ে গিয়েছিল বলে দাবি করা হচ্ছে। ফোনে কথা বলার সময়ে বেশ উত্তেজিত হয়ে পড়েছিলেন নেতানিয়াহু, ইজরায়েলি সংবাদমাধ্যম সূত্রে এমনটাই দাবি করা হয়েছে।

            গত রবিবার ফোনে কথা বলেন দুই রাষ্ট্রনেতা। ‘সিএনএন’ জানাচ্ছে, ওই সময়েই ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, চলতি সপ্তাহের শুরুতে তিনি ইরানে নতুন করে হামলা চালাতে পারেন। কিন্তু ওই ফোনালাপের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ট্রাম্প ঘোষণা করে দেন, তিনি হামলা স্থগিত রাখছেন। কূটনৈতিক সমাধানের বিষয়ে তাকে আশ্বস্ত করেছিলেন কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রনেতারা। তাদের অনুরোধই হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেন ট্রাম্প। এই কূটনৈতিক আলোচনার পক্ষপাতী নন নেতানিয়াহু। শুরু থেকেই তেহরানের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব প্রকাশ করেছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *