সোমবার | ২৭ এপ্রিল ২০২৬

প্রচারের শেষলগ্নে দীর্ঘ পথ পদযাত্রায় মমতা

 প্রচারের শেষলগ্নে দীর্ঘ পথ পদযাত্রায় মমতা

কলকাতা, ২৭ এপ্রিল- প্রচারের শেষলগ্নে প্রচারে ঝড় তুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও সভা না করলেও এদিন দক্ষিণ কলকাতায় পৌনে চারটে থেকে পদযাত্রা শুরু করেন। নিজের কেন্দ্র ভবানীপুর ছাড়াও টালীগঞ্জ, রাসবিহারী, যাদবপুরের নানা এলাকা দিয়ে পদযাত্রা করেন।

            সুকান্ত সেতু থেকে মিছিল শুরু হয়। সঙ্গে ছিলেন টালীগঞ্জের প্রার্থী অরূপ বিশ্বাস, রাসবিহারী প্রার্থী দেবাশিস কুমার, যাদবপুরের সাংসদ সাওনী ঘোষেরা। প্রায় সাড়ে সাত কিলোমিটার পথ হাঁটেন মমতা। ভোট ঘোষণার পরেই জেলায় জেলায় লাগাতার সভা ও রোড শো করেছেন তৃণমূলনেত্রী। এবার একেবারে শেষলগ্নে নিজের কেন্দ্র ভবানীপুর ছাড়াও দক্ষিণ কলকাতার অন্যান্য কেন্দ্রের ভোটারদের বার্তা দিতেও পদযাত্রা করলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *