মঙ্গলবার | ২১ এপ্রিল ২০২৬

বাকু থেকে বেইজিং, ৫ দেশে লড়তে চায় ত্রিপুরার অর্সিয়া!!

 বাকু থেকে বেইজিং, ৫ দেশে লড়তে চায় ত্রিপুরার অর্সিয়া!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি :-
মাত্র ১৫ বছরেই উত্তর-পূর্ব মহিলা ভারতের প্রথম আন্তর্জাতিক মাস্টার হয়ে ইতিহাস গড়েছে ত্রিপুরার দাবাড়ু অর্সিয়া দাস। এবার তার সামনে আরও বড় চ্যালেঞ্জ-টানা তিন মাসে পাঁচটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে আজারবাইজানের বাকুতে ওপেন টুর্নামেন্ট। সেখানেই প্রথম পরীক্ষা। বাকুতে ভালো করতে পারলে ওম্যান গ্র্যান্ডমাস্টার (ডব্লিউ জি এম) হওয়ার স্বপ্ন পূরণের পথে অনেকটাই এগিয়ে যাবে অর্সিয়া। বাকুর পর ১৬ থেকে ২৬ মে শ্রীলঙ্কায় কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ, ২৭ মে থেকে ৮ জুন
মঙ্গোলিয়ায় এশিয়ান ইন্ডিভিজুয়াল, ১৪ থেকে ২৮ জুন ইতালিতে বিশ্ব যুব দাবা এবং ১৫ থেকে ২৫ জুলাই চিনে
এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ – এই পাঁচটি টুর্নামেন্টেই খেলার পরিকল্পনা রয়েছে অর্সিয়ার। তবে টানা বিদেশ সফর, এন্ট্রি ফি, থাকা-খাওয়া মিলিয়ে খরচ বিপুল। অর্সিয়ার বাবা পূর্ণেন্দু দাস জানিয়েছেন, খরচ অত্যন্ত ব্যয়বহুল।

সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলেই পাঁচটি টুর্নামেন্টে অংশগ্রহণ সম্ভব তার মেয়ের। সাহায্যের হাত বাড়ালেই বাকু থেকে বেইজিং পর্যন্ত প্রতিটি মঞ্চে তেরঙ্গা ওড়াবে ত্রিপুরার এই খুদে দাবাড়ু। রাজ্য তথা গোটা উত্তর-পূর্ব এখন তাকিয়ে অর্সিয়ার দিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *