শনিবার | ০৬ জুন ২০২৬

ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কমিশনের দুই দল বাংলায়

 ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কমিশনের দুই দল বাংলায়

গ্রাফিক্স দৈনিক সংবাদ অনলাইন

কলকাতা অফিস, ১৩ এপ্রিল – বাংলায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন করাই যে তাদের লক্ষ্য এই বার্তা আগেই একাধিকবার দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এবার সেই নির্বাচন সংক্রান্ত নানা দিক নিয়ে পর্যালোচনা করতে সোমবার থেকে তিনদিনের রাজ্য সফরে এলেন ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। তিনি দক্ষিণবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখবেন। আর উত্তরবঙ্গের প্রস্তুতি দেখতে বাংলায় এসেছেন ডেপুটি ডিরেক্টর অপূর্ব কুমার সিংহ। উত্তরবঙ্গের পাঁচ জেলার প্রস্তুতি কেমন তা দেখবেন তিনি।

            সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে নামেন জ্ঞানেশ ভারতী। সেখান থেকেই সড়কপথে বীরভূমের উদ্দেশ্যে রওনা হন তিনি। জেলাশাসক দফতরে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। ডেপুটি কমিশনার জ্ঞানেশের সঙ্গে দু’জন আধিকারিক রয়েছেন। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং কলকাতা আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করার কথা। সন্ধ্যা ৭টায় জ্ঞানেশের নেতৃত্বাধীন দলটি চলে যাবে মুর্শিদাবাদ। সেখানে জেলাশাসক দফতরে বৈঠকের পর রাতে ওই জেলাতেই থাকবে এই বিশেষ দল। মঙ্গলবার সকালে তাদের নদিয়া যাওয়ার কথা বলেই শোনা যাচ্ছে।

            আরেকদিকে, অপূর্বকুমার সিংহের নেতৃত্বাধীন দলটি সোমবার পৌঁছে গিয়েছেন উত্তরবঙ্গে। তাদের সফর শুরু হবে আলিপুরদুয়ার থেকে। তার পর রাজাভাতখাওয়ায় যাবে কমিশনের ওই দল। সেখানকার বুথ পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন আধিকারিকেরা। এ ছাড়া জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং যাওয়ার কথা। এই দলটি রাজ্যে পাঁচদিন থাকবে বলে খবর। রাজ্যের ভোট প্রস্তুতি থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হবে বলেই খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *