ইরানের নিশানায় এবার আমেরিকার মিত্রদেশ জর্ডন

তেহরান, ১০ জুলাই : আমেরিকার তিন মিত্রদেশ বলে পরিচিত কুয়েত, বাহরিন এবং কাতারে আগেই হামলা চালিয়েছে ইরান। এবার তাদের নিশানায় আমেরিকার আরেক মিত্রদেশ জর্ডন। আগে তিন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ‘ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর’ (আইআরজিসি)। জবাবে ইরানের প্রায় ১০০টি লক্ষ্যে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সেন্টিকম)। তাতে নিহত হয়েছেন অন্তত ১৫ জন।

            বিগত দু’দিনে ইরানের প্রায় ২০০টি এলাকায় হামলা চালিয়েছে আমেরিকা। এর ফলে গত ১৭ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের সই করা অন্তর্বর্তী যুদ্ধবিরতি সমঝোতা (মউ) কার্যত নিষ্ফল হয়ে পড়ল বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে পশ্চিম এশিয়ায় দেশ জর্ডনের রাজধানী আম্মানে বার বার সাইরেন বেজেছে বলে সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে। ফলে আশঙ্কা করা হচ্ছে, সেখানেও ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বৃহস্পতিবার মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর নিশানা করে ইরান ফৌজের তরফে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বাহরিনে।

            পেজেশকিয়ান সরকার জানিয়েছে, মার্কিন বিমানহানায় তেহরান থেকে মাশহাদে যাওয়ার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যাত্রিবাহী ট্রেন চলাচল স্থগিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাস্থলে বিশেষজ্ঞ ইঞ্জিয়ারদের বিশেষ দল পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব রুটটি চালুর চেষ্টা করছে তারা।

Sumit Chakraborty: